বেলুন বিক্রেতার চিত্রাঙ্কন।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটা আর্ট পোস্ট শেয়ার করে নেবো। আজকের আর্ট পোস্টটি একটু সাধারণ অর্থাৎ কিছু কিছু মানুষের কর্ম জীবনের উপর ভিত্তি করে এই আর্ট করা। এই আর্ট করেছিলাম মূলত একটা বেলুন বিক্রেতাকে কেন্দ্র করে। আমরা অনেক সময় দেখে থাকি যে, রাস্তাঘাটে বেলুন বিক্রেতারা বেলুন বিক্রি আছে বলে হাঁক দেয়। মূলত এইসব বেলুন এর প্রতি বাচ্চাদের বেশি ঝোঁক থাকে। কেউ নরমাল বেলুন বিক্রি করে থাকে আবার কেউ গ্যাস ভরে রাখা বেলুন বিক্রি করে থাকে। গ্যাস বেলুন গুলো বেশি মজা পাওয়া যায়, কারণ বাচ্চারা যখন এই বেলুন গুলো উড়তে দেখে, তখন অনেক খুশি হয়ে যায়।

এই বেলুন বিক্রেতাদের শহরের বা গ্রামের রাস্তাঘাটে বেশি দেখা যেতো। এটা আগে অর্থাৎ নব্বই দশকের থেকে প্রায় শেষ ভাগের দিকে বেশি প্রচলন ছিল। এখন যদিও এটা বেশি দেখা যায় কোনো মেলা বা কোনো উৎসবের সময়ে। বেলুন এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে বিভিন্ন ক্যাটাগরির বেরিয়েছে। আর ডিজাইনগুলো আরো বেশি আকর্ষনীয়। আর লাইট সিস্টেমও আছে অনেক প্রকারের বেলুন-এ। তো যাইহোক, আসলে সেইরকম একটা দৃষ্টিকোণ থেকে এই আর্টটি করেছিলাম। আশা করি অঙ্কনটি আপনাদের কাছে ভালো লাগবে। এখন অঙ্কন এর ধাপ গুলোর দিকে চলে যাবো।

✠উপকরণ:✠

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
মার্কার পেন
মোম রঙ
রাবার

✔এখন অঙ্কন এর ধাপ গুলো নিচের দিকে তুলে ধরা হলো----

❖প্রথম ধাপে- একটি বেলুন বিক্রেতার চিত্র পুরোপুরি এঁকে নিয়েছিলাম। এরপর তার হাতে একটি লাঠি ধরে আছে এমনভাবে এঁকে দিয়েছিলাম। এরপর সেই লাঠির মাথায় বেশ কিছু বেলুন এঁকে দিয়েছিলাম, যেমনটা বেলুন দড়ি দিয়ে বাঁধা আছে।

❖দ্বিতীয় ধাপে- আশেপাশে বাড়ি এবং রাস্তাঘাটে এর দৃশ্য এঁকে একটু শহর শহর ভাব তুলে ধরেছিলাম।

❖তৃতীয় ধাপে- মার্কার পেন এর কালী দিয়ে আরো গাঢ় করে দিয়েছিলাম।

❖চতুর্থ ধাপে- মোম রং ব্যবহার করে আকাশের দৃশ্য তুলে ধরেছিলাম এবং আশেপাশে যে বাড়ি তৈরী করেছিলাম, তাতে কালার করে দিয়েছিলাম।

❖পঞ্চম ধাপে- রাস্তা এবং আশেপাশে আরো কিছু বাকি থাকা অংশে কালার করে দিয়েছিলাম।

❖ষষ্ঠ ধাপে- বেলুন বিক্রেতা এবং বেলুন-এ কালার দিয়ে পুরোপুরি ভাবে অঙ্কনটি এখানে সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

একদম সঠিক বলেছেন দাদা বর্তমান সময়ে বিভিন্ন অনুষ্ঠান এবং মেলাগুলোতে সব থেকে বেশি লক্ষ্য করা যায় এই বেলুন বিক্রেতাকে। খুবই চমৎকার ভাবে দৃশ্যটি তৈরি করেছেন। আপনার করা আর্ট টি দেখে রীতিমতো আমি অবাক হয়ে গেলাম।

 last year 

দাদা আজকেও কালারফুল ভাবে আপনি অসাধারন একটা আর্ট করেছেন তো। এই ধরনের আর্ট গুলো যত বেশি সময় নিয়ে করা হয়, ততই দেখতে সুন্দর লাগে। আপনি অনেক নিখুঁতভাবে এই আর্ট করেছেন। কালার কম্বিনেশনটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। এরকম আর্ট আশা করি সব সময় আমাদের মাঝে শেয়ার করবেন।

 last year 

এরকম সুন্দর এবং নিখুঁত ডিজাইনগুলো আমি একটু বেশি পছন্দ করি দেখতে। এত সুন্দর করে আপনি এই আর্টটি কমপ্লিট করেছেন দেখে তো জাস্ট মনোমুগ্ধকর লেগেছে। একটু সময় ব্যবহার করে আর্ট গুলো অঙ্কন করা হলে বেশি সুন্দর হয়। আর্টটি যেমন সুন্দর করে এঁকেছেন, তেমনি সুন্দর উপস্থাপনা তুলে ধরেছেন। অসম্ভব ভালো লেগেছে আপনার আজকের করা পুরো আর্ট। আপনার এত সুন্দর দক্ষতার প্রশংসা করতে হচ্ছে।

 last year 

আপনার নিত্য নতুন আর্ট গুলো সত্যিই বেশ মুগ্ধ করে। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আর্ট নিয়ে আমাদের মাঝে হাজির হন। খুবই ভালো লাগলো আপনার আজকের এই বেলুন বিক্রেতার ড্রইং টা দেখে। বেশ দক্ষতার সাথে পুরোটা করেছেন। ধন্যবাদ দাদা এত সুন্দর একটা আর্টওয়ার্ক শেয়ার করার জন্য।

 last year 

বাহ বেশ দারুণ তো। খুবই সুন্দর লাগছে দেখতে। বেলুন বিক্রেতার আর্ট টা আপনি অসাধারণ করেছেন দাদা। খুবই সুন্দর হয়েছে আপনার আর্ট টা। এবং পোস্ট টা বেশ সুন্দর উপস্থাপন করেছেন। সবমিলিয়ে চমৎকার ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ।।

 last year 

রাস্তাঘাটে এই ধরনের দৃশ্য গুলো অনেক দেখা যায়। বেলুন বিক্রেতার চিত্রাঙ্কন অসাধারণ হয়েছে। আপনি অনেক পরিশ্রম করে দারুন একটি চিত্র অঙ্কন করেছেন দাদা। এক কথায় অসাধারণ হয়েছে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.063
BTC 66859.68
ETH 2034.43
USDT 1.00
SBD 0.48