কলম্বোতে কিউইদের তাণ্ডব!

in আমার বাংলা ব্লগ2 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000074175.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল সুপার আট এর আরো একটা গুরুত্বপূর্ন ম্যাচ ছিল, এখন যদিও একটা করেই ম্যাচ হচ্ছে। তবে এই ম্যাচটা ফাইনাল নির্ধারণ ম্যাচ ছিল উভয় টিমের জন্য। গ্রুপ ২ তে মোটামুটি দুটো করে ম্যাচ হয়ে গেছে। আর এখানে এই ম্যাচটা হয়েছিলো নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কার মধ্যে। শ্রীলঙ্কা এমনিতেই প্রথম ম্যাচটা গো-হারা হেরে বসে ছিল। আর এই ম্যাচটাও একপ্রকার শ্রীলঙ্কার জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, কারণ এটাতে নির্ধারিত হবে সেমিফাইনালে যেতে পারবে কি পারবে না।

কিন্তু এখানে আবার নিউজিল্যান্ড এরও প্যারা আছে। কারণ এরা আগে পাকিস্তানের সাথে যে ১ পয়েন্ট ভাগে পেয়েছিলো, তাতে করে নেট রান রেট একদম জিরো ছিল। এতে করে যেমন একদিকে শ্রীলঙ্কারও বেশি ব্যবধানে জিততে হবে, তেমনি নিউজিল্যান্ডেরও। এখানে নেট রান রেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটাই বেশি হিসেবে দেখা হবে সমীকরণ এর দিকে। কালকের এই ম্যাচটা ছিল কলম্বোর পিচে। এই পিচ বরাবর স্পিনার এবং বোলিং পিচ। এখানে প্রথমে ভালো ব্যাটিং করা গেলেও পরে ব্যাটিং করাই মুশকিল হয়ে যায়। তখন বোলিং ইফেক্ট ৯০%, ফলে এই দুর্ভোগ শ্রীলঙ্কার ভুগতে হয়েছে। নিজেদের মাঠে নিজেদেরই ভুল সিদ্ধান্ত।

শ্রীলঙ্কা টস জিতে পুরোপুরি ভুল সিদ্ধান্তে চলে গিয়েছে। কারণ তারা নিজেরাও জানে এটা বোলিং পিচ, পরে ব্যাটিং মানেই হার। একবার ১৪০ ক্রস করা মানেই এই পিচে নিশ্চিত হার। তো প্রথমে নিউজিল্যান্ড ব্যাটিং করতে নামে এবং তারা ওপেন এর দিক থেকে খুবই খারাপ ব্যাটিং করেছে। আসলে এটা তাদের পারফরম্যান্স খারাপ বলা যাবে না, কারণ এই পিচে এইরকম হবেই। পাওয়ার প্লে ওভারে খুবই ডাউন রান রেট। এছাড়া ১৭ ওভার পর্যন্ত ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১১১ রান অনেক কষ্টে হয়েছিলো। সেই হিসেবে রান ১৩০ এর মধ্যে আটকে যাওয়ার কথা। কিন্তু লাস্ট ৩ ওভারে অরিজিনাল ব্যাটিং হয়েছে, ব্যাটিং দেখে মনে হচ্ছিলো, না এইবার টি২০ ফরম্যাটে ব্যাটিং হচ্ছে।

লাস্ট ৩ ওভারে ৫৭ রান হয়েছিলো। আর ১৬৮ এই পিচে মানে একটা বিশাল ব্যাপার। আর শ্রীলঙ্কার অবস্থা তো আরো খারাপ পর্যায়ে চলে যায়। কারণ এখানে ওপেন থেকে রানের বদলে উইকেট পড়া শুরু হয়েছিলো। আর নিউজিল্যান্ড এর যে ফিল্ডিং এর গতি, তাতে করে বাউন্ডারি বের করাই চাপের ছিল। রচিন রবীন্দ্র একাই ৪ উইকেট এর পতন ঘটিয়ে বিপদ ঘটিয়ে দিয়েছিলো। তবে নিউজিল্যান্ড বড়ো ব্যবধানে জিতলেও এখানে সমীকরণ একটু সমস্যা করতে পারে, কারণ পাকিস্তান ১ পয়েন্ট পেয়ে আছে, যদি লাস্ট ম্যাচে বড়ো ব্যবধানে জিতে যায়, তাহলে এখানে আবার একটা প্রতিযোগিতার ব্যাপার হয়ে যাবে নিউজিল্যান্ড এর জন্য।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.048
BTC 65862.60
ETH 1943.54
USDT 1.00
SBD 0.51