রুদ্ধশ্বাস লড়াই!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গত ২৩ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত হয়েছে, অর্থাৎ পুরো ৫ দিন। ইন্ডিয়া আর শ্রীলঙ্কার মধ্যে এটা দ্বিতীয় টেস্ট ম্যাচ ছিল। এর আগের ম্যাচটা ইন্ডিয়া অনেক ব্যবধানে জিতেছে। আর দ্বিতীয় টেস্ট ম্যাচেও তাদের ভালো পারফরম্যান্স দেখা গিয়েছিল। তবে খেলাটা তেমন পছন্দ হয়নি, অর্থাৎ ইন্ডিয়ার শেষের দিকে সিদ্ধান্ত কেমন যেনো একটু এলোমেলো ছিল। যাইহোক, এই ম্যাচেও ইন্ডিয়া আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলো। ইন্ডিয়ার প্রথম ইনিংসে অসাধারণ ব্যাটিং ছিল। তবে ওপেন খুব একটা ভালো ছিল না। দুজন খুবই অল্প সময়ে ক্রিজে টিকে ছিল।
তবে প্রথম পার্টনারশিপ ভালো না হলেও দ্বিতীয় উইকেটে পার্টনারশিপ যথেষ্ট ভাল ছিল। ইন্ডিয়া টিমের একটা ভালো দিক হলো, যেকোনো মুহূর্তে একটা লম্বা পার্টনারশিপ এর গড়ে তুলতে পারে। যাইহোক, পরে দেবদূত এবং গিল এসে ম্যাচের হাল ধরেছিলো। গিল যদিও বেশিক্ষণ না টিকে থাকতে পারলেও দেবদূত অনেকক্ষণ টিকে ছিল। প্রত্যেক ম্যাচে ভালোই রান করতে পারে, এরে একপ্রকার রানের মেশিন বলা যায়। মূলত টেস্ট ম্যাচে রান করতে গেলে পুরো ক্লাসিক এবং অনেক ধৈর্য নিয়ে দাঁড়িয়ে থাকা লাগে। দেবদূতও তাই করে, পুরোটা ক্লাসিক ব্যাটিং করেছে। এছাড়া পরে ঋষভ, জাডেজা এবং জুড়েল এরা সবাই ভালোই ব্যাটিং করেছিলো। ফলে রান টোটাল ৫০০ হয়েছিলো।
পরে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ব্যাটিং করতে নামে এবং পরপর তিনজন আউট হওয়ার পরে মোটামুটি একটা উইকেট স্থির হয় এবং একটা দেড়শো রানের পার্টনারশিপ গড়ে তোলে। পরে আবারো দুটো উইকেট এর ধ্বস নামে, তবে একজন ওখানে ভালো ব্যাটিং করে এবং সেঞ্চুরি করে একটা ভালো পজিশন তৈরী করে। তারপরেও তেমন ভালো একটা রান করতে পারেনি, কারণ বাকিরা ব্যাটিং সেভাবে করতেই পারেনি। ফলে রান ২৯০ তে গিয়ে দাঁড়িয়ে যায়। শ্রীলঙ্কা যদি আরেকটু ক্লাসিক ব্যাটিং করত, তাহলে এই পিচে রান হয়ে যেতো। যাইহোক, এখানে দ্বিতীয় ইনিংস এর ক্ষেত্রে ইন্ডিয়া সিদ্ধান্ত নেয়, তারা ব্যাটিং করবে না, অর্থাৎ তারা শ্রীলঙ্কাকে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত দেয়।
এখানে একটা কারণ ছিল, যেহেতু এখনো অনেকটাই রান বাকি ছিল। ফলে শ্রীলঙ্কা এই রান তুলে খুব বেশি একটা রানের টার্গেট দিতে পারবে না। প্রথম ইনিংসে ২১৩ রানের মতো লিড থাকায় তাদের ফ্লো অন করায়। এরপরে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা একটা দুর্দান্ত লড়াইয়ে নেমে পড়ে। তারা এই ম্যাচ যেকোনো ভাবে বাঁচাতে চায়, এমন একটা ভাব দেখা যায় ব্যাটিং এর ক্ষেত্রে। যদিও ওপেন তেমন ভালো ফলাফল না দিলেও পরে একটা পরপর ভালো পার্টনারশিপ গড়ে ওঠে। এরপরে সোনাল নামের একজন দুর্দান্ত ইনিংস খেলে। এই ইনিংসে এই ব্যাটিং এর কারণে বড়ো একটা রানের গড় তুলে ধরে। এরপরে ফলাফল শেষ পর্যন্ত ড্র হয়ে যায়।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





