কালো চোখের মেয়ে ( পর্ব ১১ )

in আমার বাংলা ব্লগyesterday
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000068871.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে "কালো চোখের মেয়ে" গল্পটির একাদশ পর্ব শেয়ার করে নেবো। এরপর ওখানে কোয়ার্টার এর ভেতরে সংগ্রাম দেখলো- আগুন লাগার রাত। এটা তখন তার সামনে একটা দৃশ্যের মতো ভেসে উঠছে। এছাড়া আরো দেখলো যে- কোয়ার্টারের ভেতর ছোট্ট একটা ঘর, মেয়েটির মা চিৎকার করছে, বাবা দরজা ঠেলছে। কিন্তু দরজার বাইরে আগুন এবং চারদিকে ধোঁয়া। এই আগুনের মধ্যে মেয়েটি এক কোণে দাঁড়িয়ে আছে। কিন্তু সবাই ব্যস্ত, কেউ তার দিকে তাকাচ্ছে না। মেয়েটি বারবার চিৎকার করে সবাইকে বলছে- আমি এখানে! আমাকে দেখো! কিন্তু কেউ শুনছে না।

এর মাধ্যমে সংগ্রাম একটা বিষয় অনুভব করলো যে- ওই মুহূর্তে তার চোখ দিয়ে দেখা পৃথিবী কতটা নিষ্ঠুর। মানুষ চোখে চোখ না রাখলে, অস্তিত্বও একসময় অদৃশ্য হয়ে যায়। আবার সেই দৃশ্য- হঠাৎ আগুনের মধ্যে দরজা ভেঙে পড়ল। বাবা-মা আর ওঠেনি। সে তখনো দাঁড়িয়ে ছিল, বেঁচে। কিন্তু এই আগুনের পরে যে দৃশ্যটা চোখের সামনে আসলো, সেটা আরো ভয়ংকর ছিল। লোকজন এল, পুলিশ এল, সবাই বলল- মেয়েটা পুড়ে গেছে। এরপর কেউ খুঁজলও না, কেউ দেখলও না। কারণ মেয়েটি তখন আর স্বাভাবিক চোখের মানুষ ছিল না। এরপর দৃশ্য সব শেষ হয়ে গেলো অর্থাৎ সংগ্রাম এতক্ষণে এই দৃশ্যগুলো মেয়েটির চোখ দিয়ে দেখেছিল।

এই দৃশ্য দেখার পরে সংগ্রাম হাঁপাতে হাঁপাতে মেঝেতে বসে পড়লো। এরপর সংগ্রাম হাঁপানো অবস্থায় মেয়েটিকে ফিসফিস করে বললো- তুমি মরোনি? মেয়েটি বললো- না, আমি হারিয়ে গিয়েছিলাম। এরপর সংগ্রাম জিজ্ঞাসা করলো- তাহলে তুমি কীভাবে এই রকম হলে? মেয়েটি তখন ধীরে ধীরে একটা অদ্ভূত কথা বলে বসলো- যখন কেউ দেখে না, তখন মানুষ ছবি হয়ে যায়, ছায়া হয়ে যায়। এরপর সংগ্রাম তার নিজের ক্যামেরাটা হাতে নিলো এবং মেয়েটিকে বললো- আমি তোমার ছবি তুলবো। কিন্তু সত্য হিসেবে, ভয় দেখানোর জন্য নয়। মেয়েটি তখন সংগ্রামের দিকে তাকাল। কালো চোখে এবার আলোর ঝলকানি দেখা দিল।

এরপর মেয়েটি বললো- তুলতে পারো, তবে একটা দাম আছে। সংগ্রাম বললো- কী সেটা? মেয়েটি ফিসফিস করে তার কানের কাছে গিয়ে বললো- প্রতিটা ছবির সঙ্গে তুমি আমাকে একটু একটু করে দেবে। সংগ্রাম বললো- কী দেব? মেয়েটি সংগ্রামের চোখের দিকে তাকাল এবং বললো- তোমার দেখা। মেয়েটির কথায় সংগ্রাম বুঝলো যে- যত ছবি তুলবো, ততই পৃথিবীটা বদলাতে শুরু করবে। তবুও সংগ্রাম ক্যামেরার শাটার চাপল, একটা ছবি। তার চোখ দিয়ে যেনো আগুন বের হচ্ছে। দ্বিতীয় ছবিতে তার চোখ দিয়ে দেখা মানুষের উদাসীন মুখ ভেসে উঠলো। এরপর তৃতীয় ছবিতে তার চোখ দিয়ে দেখা অন্ধকার দৃশ্য ভেসে উঠলো।.....


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.055
BTC 74180.35
ETH 2343.17
USDT 1.00
SBD 0.52