বিধ্বংসী ব্যাটিং!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গতকাল আইপিএল এর এলিমিনেটর ম্যাচে রাজস্থানের সাথে মুখোমুখি হয়েছিলো হায়দরাবাদ। দুই টিমের মধ্যেই রয়েছে একটা আলাদাই ব্যাপার, তাছাড়া দুই টিমের মধ্যে রয়েছে বৈভব এবং অভিষেক। এরা দুইজন থাকলে বোলাররা ভয়ে কাঁপতে থাকে। কারণ এরা দুই ব্যাটসম্যান হিসেবে একপ্রকার বিধ্বংসী, ওভার বাউন্ডারি ছাড়া তাদের ব্যাট দিয়ে আর কিছু যায় না। সবথেকে ভাল লাগে হচ্ছে বৈভব ছেলেটার মার, কোনো দেখেশুনে খেলা চলবে না। কথাটা এমন যে- হয় মারো, নাহলে মরো। তবে এই বৈভব বর্তমানে যে ভাবে খেলছে, তাতে খুব শীঘ্রই জাতীয় টিমে চান্স পেয়ে যাবে।
এমনিতেও এর জাতীয় টিমে ব্যাটিং দেখেছি, তবে সেটা অনূর্ধ্ব ১৯ ম্যাচের ক্ষেত্রে। প্রতিটা দেশের বোলারদের পিটিয়ে একপ্রকার লাল করে ছেড়েছিল। তবে যাইহোক, আইপিএল বেশ জমিয়ে তুলেছে একাই। গতকালের ম্যাচটা তো ছিল জীবন-মরণ এর বিষয়। কারণ হারলে সোজা বাড়ি। রাজস্থানের এই সুপার ৪ এর ম্যাচ খেলার সম্ভাবনা খুবই কম ছিল, কিন্তু শেষের কয়েকটা ম্যাচে ভালোই জিতে নিজেদের জায়গা করে নিয়েছিলো। এটা একদিকে ভালোই হয়েছে, কারণ এই ম্যাচগুলোতে এইরকম মার দেখা যাবে আর আসর পুরো জমে যাবে। গতকালের ম্যাচটা ছিল নিউ চন্ডিগড়। সেখানে টস জিতেছিল হায়দরাবাদ এবং তারা রাজস্থানকে আগে ব্যাটিং করতে পাঠিয়েছিল।
শুরুটা দারুণ ছিল, কারণ শুরুতেই বাউন্ডারি দিয়ে শুরু হয়েছিলো। আর একবার বাউন্ডারি মানেই তো অবস্থা খারাপ, কারণ বৈভব ৭ বলে ২৯ রান, যার মধ্যে ৩-৪ টেই ওভার বাউন্ডারি। এর একটা বিষয় দেখলাম, প্রতিটা ম্যাচেই ওভার বাউন্ডারির সংখ্যা অত্যধিক। যাইহোক, যাইস্বল তেমন ভালো ব্যাটিং না করলেও সেটার ব্যাক সাপোর্ট এর কাজটাও বৈভব করে দিয়েছিলো। রান রেট সাড়ে ১২ চলমান ছিল। ৩০০+ স্ট্রাইক রেট নিয়ে একাই পুরো ঝড় তুলে দিয়েছিলো। ২৯ বলে ৯৭ রান, যা অকল্পনীয় একটা বিষয়। বড়ো বড়ো ব্যাটসম্যানদের পর্যন্ত অবাক করে দিচ্ছে, কারণ এইরকম কম বলে এত রান করা সহজ কথা নয়। পুরো রেকর্ড করে দিয়েছে। আর কয়েকটা বল টিকে গেলে সেঞ্চুরিটা হয়েই যেতো।
তবে সেঞ্চুরি দর্শকদের মনে আগে থেকেই হয়ে গেছে। এছাড়া তার সাথে জুড়েল ভালোই ব্যাটিং করেছে। সব মিলিয়ে ২৪৩ রানের দারুণ ইনিংস ছিল। দুটো ম্যাচেই সুন্দর রান হয়েছে। তবে প্রথমটার থেকে এই ম্যাচে বেশি মজা এসেছে, কারণ আগেরটা বলতে গেলে এক তরফা খেলা হয়েছে। যাইহোক, হায়দরাবাদ ব্যাটিং করতে আসলে তারাও শুরুটা ভালোই করেছিলো, কারণ এই ম্যাচ জিততে গেলে শুরু এমনই হওয়া উচিত। তবে মেইন কথা হল, রান হলেও উইকেট এইভাবে পড়ে যাবে, এটা ভাবা যায়নি। মেইন মেইন ব্যাটসম্যান সব পড়ে গেছে। সত্যি বলতে এত রানের চাপে উইকেট পড়বেই। তবে খেলাটা ভালোই হয়েছে। অলআউট হলেও একটা সম্মানজনক রান করে আউট হয়েছে।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |






"Vaibhav's 97 off 29 balls was pure carnage — this kid is destined for the national team very soon! 🏏🔥"