কানাডার বিপক্ষে আফ্রিকার দুরন্ত বোলিং!

in আমার বাংলা ব্লগ7 hours ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000072605.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল টি২০ বিশ্বকাপের আরো একটি ম্যাচ সন্ধ্যার সময় দেখছিলাম, বেশ ভালোই হচ্ছে খেলাগুলো। এমনিতেও প্রতিদিন ৩ টা করে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। তবে খেলা আসলে আমাদের এশিয়ার দিকে এক সন্ধ্যার পরেই উপভোগ করা যায়, কারণ এই সময় সবাই ফ্রি থাকে। গতকাল সন্ধ্যার দিকে অর্থাৎ নবম তম ম্যাচ ছিল সাউথ আফ্রিকা আর কানাডার মধ্যে। কানাডা বা অন্য এইসব যতো টিম বর্তমানে এই বিশ্বকাপ খেলছে, সব প্রায় নতুন আর এরা ক্রিকেট ইতিহাসে কম অভিজ্ঞতা সম্পন্ন। কিন্তু তারপরেও এরা যেভাবে খেলছে, তাতে অবাক হওয়া ছাড়া আর কিছুই নেই।

আসলে এরা বড়ো বড়ো টিমের সাথে যেভাবে রান করছে বা চেজ করছে, তাতে বড়ো বড়ো টিমরাও অবাক হয়ে যাচ্ছে। আমি নিজেও এদের পারফরম্যান্স দেখে অবাক হয়ে যাচ্ছি, যে এত কম সময়ে এত উন্নতি! যেমন এর আগে ইংল্যান্ড এর সাথে ১৮৪ রানের টার্গেট খেলতে নেমে নেপাল দুর্দান্ত ব্যাটিং করেছে, শুধুমাত্র অভিজ্ঞতা না থাকার কারণে মাত্র ৪ রানে হেরেছে, নাহলে একটু অভিজ্ঞতা কাজে লাগালে এই ম্যাচ জিতে যেতো। যাইহোক, গতকালের ম্যাচটা আহমেদাবাদের পিচে খেলা হয়েছে আর কানাডা টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলো। কানাডার টিমও প্রায় ইন্ডিয়ান প্লেয়ার নিয়েই গঠিত।

সাউথ আফ্রিকা ওপেন শুরু করেছিলো ভালোই। মার্করম আর ডি কক ভালোই পাওয়ার প্লে ওভারে ব্যাটিং করে যাচ্ছিল। মার্করম সবথেকে ভাল ব্যাটিং করছিলো, সেক্ষেত্রে ডি কক সেভাবে সুবিধা করতে পারছিল না। আগেই আউট হয়ে গেছিল। তবে পাওয়ার প্লে ওভারে ভাল রান উঠেছিলো মার্করম এর কারণে। তবে দুইজনের টোটাল পার্টনারশিপ গড় হিসেবে ৮০+ হয়েছিলো।এছাড়া আরো রান দ্রুত ওঠার কারণ হলো রিকেলটন, মার্করম এর সাথে ভালোই সমান তালে ব্যাটিং করে যাচ্ছিল। তবে যাইহোক, রান ১০ ওভার পর্যন্ত ভাল উঠলেও পরে টানা কয়েকটা উইকেট পড়ে যাওয়া রান চেপে যায়। নাহলে রান ২৫০ হওয়ার চান্স ছিল। এমনিতেই যে রান হয়েছিলো, তাই কানাডার জন্য অনেক ছিল।

কানাডা টোটাল ২১৪ রানের টার্গেট খেলতে নেমে একপ্রকার হিমশিম খেয়ে যায়। আসলেই এটা একটা নতুন এবং কম অভিজ্ঞতা সম্পন্ন টিমের কাছে অনেক বড়ো বিষয়। এত রানের চেজ করার অভিজ্ঞতাও আগে নেই। ওপেন একদম পুরো ধসে যায়। যদিও এখানে একজন দুর্দান্ত ব্যাটিং করে যায় নিজের জায়গা থেকে, কিন্তু আসলে কোনো ফায়দা হয় না। কারণ একজন যদি এইভাবে ব্যাটিং করে আর বাকি সবাই আউট হতে থাকে, তাহলে সম্ভব না। আর এই ধরণের টার্গেট খেলতে গেলে পার্টনারশিপ খুবই ভালো হওয়া দরকার। তবুও অনেক করেছিলো দেড়শো এর মতো।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png