সিরিজে উত্তেজনা!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গত পরশু নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টি২০ ম্যাচ খেলা হয়েছে। এই ম্যাচটা হয়েছিলো হ্যামিলটনে। এই পিচ মোটামুটি রানের জন্য ভালো আবার অন্যদিকে উইকেট টেকারদের জন্যেও ভালো। এমনিতেও উভয় টিমের অরিজিনাল যারা টি২০ ফরম্যাটে খেলে থাকে, তাদের বেশিরভাগই ছুটিতে আছে অথবা তাদের অন্য কোনো ম্যাচের জন্য রেস্ট দিয়েছে। যদিও এখানে নিউজিল্যান্ড এর কিছু প্লেয়ার খুবই চেনা পরিচিত মনে হচ্ছে, কিন্তু এরা অনেক আগেই ছেড়ে দিয়েছিলো বা দলে চান্স পায়নি।
এই ম্যাচটা একদিকে নিউজিল্যান্ড এর জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। সাউথ আফ্রিকার জন্যেও ছিল, কিন্তু তারা যেহেতু প্রথম ম্যাচটা জিতেছে, ফলে তাদের মনে একটা মনোবল রয়েছে। এই ম্যাচ জিতলে সাউথ আফ্রিকা অলরেডি সিরিজ জিতে নিত, কিন্তু নিউজিল্যান্ড তো এখানে আপ্রাণ চেষ্টা করবে যে, সিরিজ আপাতত সমতায় আনতে হবে। তবে সাউথ আফ্রিকার ব্যাটসম্যান অনেকটাই দুর্বল, কারণ বেশ কিছু খারাপ বল পাওয়া সত্বেও মারতে পারেনি। এইরকম রানে হারে, কিন্তু এইরকম রানে অলআউট হয়ে যাওয়া ভালো দেখায় না এত বড়ো টিমের।
এই ম্যাচে সাউথ আফ্রিকা টস জিতে আগে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছিলো। মূলত সিদ্ধান্ত একেবারে খারাপ ছিল না, কারণ দেড়শো রান এই পিচে কভার করা যায়। তো যাইহোক, নিউজিল্যান্ড এই পিচে তাদের সিদ্ধান্ত অনুযায়ী আগে ব্যাটিং করতে আসে। নিউজিল্যান্ড এর ওপেন জুটি ছিল বেশ ভালো স্ট্রং, কারণ সেই কনওয়ে আর ল্যাথাম ছিল। এদের খেলা অনেকদিন দেখিনা বলতে গেলে। এদের ব্যাটিং খুবই বিধ্বংসী হয়ে থাকে। যেমন এই ম্যাচে কনওয়ে ভালোই সেট হয়ে গেছিল আর একটা স্ট্রং রান করে দিয়েছিলো দলের জন্য। এই রানটাই শেষ পর্যন্ত বড়ো রানে পরিনত হয়েছিলো।
রবিনসনও একজন বড়ো ব্যাটার, কিন্তু এই ম্যাচে বড়ো কিছু করতে পারেনি। ইভেন আর কোনো ব্যাটসম্যান তেমন বিশেষ কোনো রান তৈরী করতে পারেনি। একজন ওই ৬০ করেছিলো আর বাকিরা সবাই মিলে ১০০+ অল্প কিছু রান করেছিলো। সব মিলিয়ে ১৭৫ রানের মতো হয়েছিলো, তাও একটা মজবুত রান হয়েছিলো। সাউথ আফ্রিকা এই রান করতে গিয়ে হিমশিম খেয়ে গেছিল। তাছাড়া এদের টিমে একমাত্র কেশব মহারাজ ছাড়া একটা প্লেয়ার চিনি না। এদের একজনও কোনো বল সঠিকভাবে হিট করতে পারেনি। দুইজন বোলার এর সামনে পুরো ধরাশায়ী হয়ে পড়েছিলো। ১০৭ রানে, তাও ১৫ ওভারে অলআউট।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





