বিশ্বকাপে সর্বোচ্চ রেকর্ড রান!

in আমার বাংলা ব্লগ8 hours ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000074376.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল সুপার আট এর আরো একটা গুরুত্বপূর্ন ম্যাচ ছিল, বিশেষ করে ইন্ডিয়ার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। কারণ জীম্বাবুয়ে তো অলরেডি হেরে গেছে আর তাদের কোনো আশা নেই। কারণ তারা প্রথম ম্যাচে যে নেট রান রেটে হেরেছে, সেটা অত্যন্ত বেশি নেট রান রেট। আর সেখান থেকে বেরোতে গেলে সেইরকম রান করে জিততে হবে। মোটামুটি একটা গ্রুপে সেমিফাইনাল খেলবে কে কে, সেটা নির্বাচিত হয়ে গেছে। আর এদিকে যে গ্রুপে ইন্ডিয়া আছে, সেখানে সাউথ আফ্রিকা কেবল নির্বাচিত আর বাকি ওয়েস্ট ইন্ডিজ এবং ইন্ডিয়ার মধ্যে কে যাবে বলা মুশকিল।

ইন্ডিয়ার একদিকে বেশ ভালো সুবিধা হয়েছে, সেটা হলো- গতকাল ওয়েস্ট ইন্ডিজ এর সাথে বড়ো ব্যবধানে জিতে তাদের নেট রান রেট ডাউন করে দিয়েছিলো। গতকাল আসলেই বিধ্বংসী ব্যাটিং হয়েছে, কারণ দুপুরে যে সাউথ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজ এর মধ্যে যে ব্যাটিং হয়েছে, তা একপ্রকার বিধ্বংসী ছাড়া কিছুই না। যাইহোক, এদিকে রাতে ইন্ডিয়া আর জীম্বাবুয়ের মধ্যে ম্যাচ ছিল। জীম্বাবুয়ে এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিলো। যদিও একদিকে ভালোই হয়েছিলো, কারণ ইন্ডিয়ার রান বেশিই করতে হবে আর একটা বড়ো রানের ব্যবধানে জিততে হবে।

সেক্ষেত্রে ইন্ডিয়া আজকে ওপেন শুরু করেছিলো ভালোই। কারণ টার্গেট হলো সর্বপ্রথম পাওয়ার প্লে। ওই সময়ে বাউন্ডারি তেমন কেউ থাকে না আর এই সুযোগ হলো রান তোলার। এটা একপ্রকার আবশ্যক, কারণ রান বেশিই করতে হলে, যতো দ্রুত সম্ভব ৬ ওভারে ৮০+ করতে হবে। এটা করতে পারলে বেস্ট। এই ম্যাচে অভিষেক আর ইশান কিষান ভালোই করেছিলো। বড়ো একটা পার্টনারশিপ গড়ে তুলেছিল। এটাই ছিল সবথেকে শক্তিশালী পার্টনারশিপ। তবে ইশান যদি ওই স্লিপ এর দিকে ভুল শর্ট না দিত, তাহলে রান আরো বেশিই হওয়ার চান্স ছিল। কিন্তু এদের সব বলেই মারতে হবে। যাইহোক, ইন্ডিয়ার বাকি সব ব্যাটসম্যান দারুণ ব্যাটিং করেছিলো। আর এই বিশ্বকাপে এটাই দ্বিতীয় সর্বোচ্চ রান ২৫৬।

একপ্রকার পাহাড়ের সমান রানের টার্গেট দিয়েছিলো। জীম্বাবুয়ে এটা আসলে করতে পারবে না বলেই ধারণা ছিল। কিন্তু আমাদের ইন্ডিয়ার কিছু বোলিং আর ফিল্ডিং এর যা অবস্থা, তাতে করে ভরসা করা যায় না। এই রানে জিতবে ঠিকই, কিন্তু আসলে নেট রান রেট বাড়াতে গেলে বেশি রানের ব্যবধানে জিততে হবে। সেক্ষেত্রে যদি ১০০ বা তার বেশি রানে জিততে পারে, তাহলে ভালো একটা পয়েন্ট হতো। কিন্তু এক ফালতু দুবে ২ ওভারে ৫০ রান দিয়ে সব শেষ করে দিয়েছে। যেখানে বুমরাহ এর এখনও এক ওভার বাকি ছিল, সেখানে দুবেকে দেওয়ার কি দরকার ছিল বুঝলাম না। যাইহোক, পরের ম্যাচে দেখা যাক।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Coin Marketplace

STEEM 0.07
TRX 0.29
JST 0.046
BTC 67710.92
ETH 2042.06
USDT 1.00
SBD 0.53