ঐতিহাসিক জয় দিয়ে শুরু!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গতকাল আইপিএল এর ধামাকা বেজে গিয়েছে। গতকাল উদ্বোধনী ম্যাচটা ছিল দুই বড়ো টিমের মধ্যে। মূলত এইটা নির্বাচন করে ফেলানো হয়ে থাকে গতবারের চ্যাম্পিয়ন টিমের সাথে। খেলাটা হয়েছে বেঙ্গালুরু এর মাঠে। এই বছর এই দুই টিমের মধ্যে বেশ কিছু নতুন নতুন প্লেয়ার এর সংযোজন হয়েছে। বর্তমানে এই দুই বছরে বেঙ্গালুরু ভালো একটা পজিশন তৈরী করে ফেলেছে। কারণ এর আগেও কিন্তু বেঙ্গালুরু টিমে সবথেকে ভাল ভাল প্লেয়ার থাকা সত্বেও শেষ অব্দি যেতে পারেনি,,অসংখ্য হারের মুখোমুখি হতে হয়েছিলো।
এখন যদিও কোহলি ক্যাপ্টেন এর পদে না থাকলেও পরিচালনা ভেতরে ভেতরে সেই করে থাকে। তবে যাইহোক, গতকালের পিচটা যথেষ্ট ভাল ড্রাই ছিল। কারণ এই ধরণের পিচে বোলিং তেমন একটা কাজ করে না, এককথায় বলা যায়, শুধুই ব্যাটসম্যানদের রাজত্ব চলে। যাইহোক, বেঙ্গালুরু টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলো। কারণ এটাও কোহলির চিন্তাধারায় হয়েছে। সে যেটাই হোক, হায়দ্রাবাদ এর আবার ব্যাটসম্যান খুবই ভালো। এদিকে আমাদের ভারতের ইশান কিষান যেমন আছে, তেমন আবার অস্ট্রেলিয়ার ক্লাসেন আছে। তবে ওপেন পজিশন ঠিক থাকলেও দুর্বল পয়েন্ট হয়ে গেছে।
কারণ অভিষেক এর পুরো ফর্ম নষ্ট হয়ে গেছে। হেড ভালো ছিল। কিন্তু এই ম্যাচে তেমন গতি করতে পারেনি। প্রথমেই টপ অর্ডার এর দুইজন গুরুত্বপূর্ন ব্যাটসম্যান আউট হয়ে গেলো। এতে একটা সমস্যা হয়েছিলো যে, একটু হলেও রানের ব্যবধানে চাপ পড়েছিলো। কিন্তু এই চাপটা খুব বেশি একটা সময় ছিল না, কারণ ইশান কিষান একাই ধুরন্ধর পিটিয়ে গেছে। বাউন্ডারি ইচ্ছে মতো গেছে প্রতি ওভারে। সেঞ্চুরি করার চান্স ছিল, কিন্তু এই প্লেয়ার নিজের জন্যও কখনো খেলে না। ৩৮ বলে ৮০ রানের এক দুরন্ত ইনিংস ছিল। আর পরে অনিকেত নামের একজন ১৮ বলে ৪৩ রানের এক ঝড় তুলে দিয়েছিলো।
তবে রান যদিও ২০০ তুলেছিল, কিন্তু এই পিচে জিততে গেলে ২৩০+ না করতে পারলে সম্ভব না। কারণ কোহলি চেজ এর দিক থেকে সেরা। একবার তালে উঠে গেলে, তাকে ঠেকানো অসম্ভব। তবে বেঙ্গালুরু শুরুটা ভালোই করেছিলো। সল্ট সেভাবে না খেলতে পারলেও কোহলি আর দেবদূত ভালো একটা পার্টনারশিপ গড়ে তুলেছিল। ৬ ওভারে ৭০+ রান অনেক ছিল। এটা শুধু শুরুতেই তাদের রান ছিল। এরপরে ধীরে ধীরে আরো রান বেড়েই চলছিল। একদম প্রেডিকশন ঠিক ছিল, ১৫ ওভারে ২০০ রান চেজ হয়ে যাবে, এটা ধারণা করেছিলাম। একদিকে কোহলি যেমন ক্লাসিক শর্ট খেলে যাচ্ছিল, তেমনি অন্যদিকে বাকিরা ভালোই ব্যাটিং করেছিলো।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |






High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn up to 0.45 STEEM / 1000 SP.
Click here to see our Tiered Reward System
We are the hope!