শৈশবের স্মৃতিময় চিত্রাঙ্কন।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ2 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্ট পোস্টটি করেছিলাম একটা স্মৃতির কনা থেকে। অনেকদিন ধরে স্মৃতিতে শৈশবের বিভিন্ন বিষয় ভেসে উঠছিল, সেখানে খেলাধুলার বিষয়গুলো বেশিই ছিল। শৈশবের খেলাধুলা আসলে একটা আলাদা অনুভূতি, এইসব কখনো ভুলে যাওয়া সম্ভব নয়। তো আসলে সেইরকম এই খেলাধুলার স্মৃতি থেকে ভাবলাম একটা সেই বিষয়ে আর্ট করা যাক। তো এই আর্ট করেছিলাম কানামাছি খেলার বিষয় নিয়ে।

এই খেলাটা কিন্তু আমাদের শৈশবে অনেক প্রিয় খেলা ছিল। বিকেল পড়লেই আমরা সবাই এই খেলায় মেতে উঠতাম। কেউ গাছের বা ঝোপের আড়ালে লুকিয়ে পড়তো, আবার কেউ ঘরের ভেতরে বা আনাচে-কানাচে লুকিয়ে পড়তো। তবে এটা একধরণের ছিল। আরো একধরণের ছিল, চোখ বেঁধে বাকিদের ধরতে হবে। এটা একটা আলাদা লেভেলের অনুভূতি ছিল। যাইহোক, আসলে সেই বিষয়কে কেন্দ্র করেই এই আর্ট করেছিলাম। এখন আর্ট এর মূল বিষয়ের দিকে চলে যাব।

1000076431.jpg

🍂উপকরণ:🍂

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
কালার পেন
মোম রং
রাবার

✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

1000076424.jpg
▶️প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে কয়েকটা বালকের চিত্র অঙ্কন করে নিয়েছিলাম এবং পরে গাছ, বাড়ি, রাস্তা এঁকে দিয়েছিলাম। এখানে একজনের চোখ বেঁধে দেওয়া আছে এবং অন্য দুইজন লুকিয়ে আছে, এমন দৃশ্য তুলে ধরেছিলাম।
1000076443.jpg
▶️দ্বিতীয় ধাপে- কালার পেন এর কালী দিয়ে পুরো অঙ্কন এর বিষয়টিকে গাঢ় করে দিয়েছিলাম।
1000076437.jpg
▶️তৃতীয় ধাপে- মোম রং দিয়ে আকাশের দৃশ্য এবং গাছের দৃশ্যে কালার করে দিয়েছিলাম।
1000076434.jpg
▶️চতুর্থ ধাপে- ঘরের চালে এবং গ্রাউন্ডে কালার করে রাস্তা আর ঘাসের দৃশ্য ফুটিয়ে তুলেছিলাম।
1000076440.jpg
▶️পঞ্চম ধাপে- বালক তিনজনকে কালার দিয়ে অঙ্কন এখানেই সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.063
BTC 71491.28
ETH 2245.32
USDT 1.00
SBD 0.50