শেষ ম্যাচে দিল্লীর জয়!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গত পরশু আইপিএল এর সমস্ত টিমের ম্যাচ শেষ হয়েছে অর্থাৎ যে ১৪ টা করে প্রত্যেক টিমের মধ্যে খেলা হয়ে গেছে। আর শেষ ম্যাচ ছিল দিল্লী এবং কলকাতার মধ্যে। কলকাতা শেষের দিকে এসে মোটামুটি ভালই খেলে দিয়েছিলো। তবে যদি তারা আর মাত্র ৩ টে ম্যাচ কোনোমতে জিততে পারতো, তাহলে কিছু একটা হওয়ার সম্ভাবনা ছিল। কারণ কলকাতা ১৫ পয়েন্ট পেয়েও যেতে পারেনি, অর্থাৎ এখানে ১ টা ম্যাচ ভালো করে জিততে পারলেও কিন্তু সুপার ৪ এর তালিকায় যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু না যেতে পারলো কলকাতা আর না যেতে পারলো চেন্নাই। চেন্নাইও কিন্তু মাঝ পথে এসে ভাল টান দিয়েছিলো, কিন্তু শেষের দিকে আবার ভেঙে গেলো।
মূলত টিমের মধ্যে কমিউনিকেশন এর অভাব থাকলে যা হয় আর কি। কলকাতা আর চেন্নাই শুরুতে খারাপ খেলে থাকলেও এরা মাঝের দিক থেকে ভালোই খেলেছে, কিন্তু কিছু কিছু ম্যাচে জেতার কথা থাকলেও এই কমিউনিকেশন এর অভাবে সেটা কার্যকর হয়নি। যাইহোক, কিন্তু এখানে একটা অদ্ভূত বিষয় ঘটে গেছে। পাঞ্জাব যেখানে এত ভাল খেলে ১-২ নম্বর অবস্থানে ছিল, সেখানে সুপার ৪ এর থেকে ছিটকে গেলো। এটা একটা অদ্ভূত ঘটনা ছিল। তবে যেখানে রাজস্থান উঠে গেছে, সেখানে তাদের কিন্তু আবার নেট রান রেট একদম কম অর্থাৎ পাঞ্জাব এর থেকে সামান্য কম। পাঞ্জাব শেষ ৪ টে ম্যাচ আগেও কিন্তু দ্বিতীয় নম্বর অবস্থানে ছিল। রাজস্থানের মূলত যাওয়ার কথা ছিল না।
আমি বলেছিলাম একবার যে, নেট রান রেটে কিছু একটা এইরকম সমস্যা তৈরী হবে। যাইহোক, লাস্ট ম্যাচটা হয়েছিলো কলকাতায়। লাস্ট ম্যাচের সাক্ষী হয়ে রইলো কলকাতা। কলকাতা টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলো। যদিও ইডেন গার্ডেন এর পিচ ভালোই ছিল অর্থাৎ টার্গেট খেলার জন্য একদম সুন্দর ছিল। দিল্লী শুরুটা করেছিলো অসাধারণ ব্যাটিং এর মাধ্যমে। এখানে রাহুল যেনো একদম ফায়ার হয়ে গেছিল। প্রতিটা বলেই বাউন্ডারি মারার উদ্যম প্রচেষ্টা চলছিল। ৩০ টা বল খেলে ৬০ রানের দুর্দান্ত ইনিংস ছিল। ২০০ স্ট্রাইক রেট নিয়ে খেলা সাধারণ কোনো বিষয় না, সম্ভবত এই স্ট্রাইক রেট এর তালিকায় তার নামও আছে।
এরপরে বাকিরা এসেও সেইরকম মেরে গেছিল, সবাই মোটামুটি দেড়শো+ স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করে গেছে। ২০০ রানের ভালোই একটা ইনিংস ছিল দিল্লির। তবে লাস্ট এর দিকে যদি আরেকটু ভালো ব্যাটিং হতো, তাহলে ২০০ এর বেশি রান হতো। যাইহোক, কলকাতা এই রানের টার্গেট খেলতে ব্যাটিং করতে নেমে গেছিল। তবে এই রান টার্গেট করা তেমন জটিল ছিল না। রাহানে যেভাবে ওপেনিং শুরু করেছিলো, তাতে এই ম্যাচ ১৮ ওভারের মধ্যে বেরিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বাকিরা যে বাজে ব্যাটিং করলো, সেটা আর বলার ভাষা নেই। তবে যদি এই ম্যাচটা জিতত, তাহলেও একটা বিষয় থাকতো। কিন্তু শুধু ব্যাটিং না, লাস্ট ম্যাচটা বোলিং এর ক্ষেত্রেও বাজে ছিল।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





