নীল চিঠির প্রতীক্ষা ( পর্ব ৫ )

in আমার বাংলা ব্লগ4 hours ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000080608.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে "নীল চিঠির প্রতীক্ষা" গল্পের পঞ্চম পর্ব শেয়ার করে নেবো। তো এরপরে বলেছিলো- যদি ভালোবাসা সত্যি হয়, তাহলে মানুষ শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে পারে।কথাগুলো অয়নের ভেতরে গভীরভাবে গেঁথে গেল। সন্ধ্যা নেমে এলে আকাশে হালকা কুয়াশা জমতে শুরু করল, অয়ন তখন লাইব্রেরি বন্ধ করে বাড়ি ফিরছিল। হঠাৎ সে খেয়াল করল- পোস্ট অফিসের সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে এবং নীল রঙের শাল জড়ানো রয়েছে। মেয়েটার মুখ পুরো দেখা যাচ্ছে না। সেই মুহূর্তে অয়নের বুক কেঁপে উঠল। এরপর সে ধীরে ধীরে সামনে এগোল এবং মেয়েটা যেন একবার তার দিকে তাকাল।তারপর দ্রুত হাঁটতে শুরু করল এবং অয়ন প্রায় দৌড়ে তার পেছনে গেল আর ডেকে বললো- নীলা! শব্দটা বেরিয়ে আসতেই চারপাশ যেন থমকে গেল। এরপর মেয়েটা এক মুহূর্ত থামল।

কিন্তু পিছনে ফিরে তাকাল না, তারপর ধীরে ধীরে কুয়াশার মধ্যে বিলীন হয়ে গেল। অয়ন তখন হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে রইল এবং তার চোখে একটা অবিশ্বাস এর ছাপ ছিল। কারণ এটা কি সত্যিই নীলা ছিল? নাকি শুধু তার কল্পনা? সেই রাতে অয়ন আবার পুরোনো স্মৃতির ভেতরে ডুবে গেল। তার মনে পড়তে লাগল একটা বিশেষ দিনের কথা। কারণ সেদিন নীলা হঠাৎ বলেছিল- যদি কোনোদিন আমি হঠাৎ হারিয়ে যাই, তাহলে আপনি কী করবেন? অয়ন হেসে বলেছিল- খুঁজে বের করব। নীলা মাথা নেড়ে বলেছিল- সবাইকে খুঁজে পাওয়া যায় না, তাহলে অপেক্ষা করব।সেদিন নীলা কিছুক্ষণ চুপ থেকে বলেছিল- আপনি খুব অদ্ভুত মানুষ... কেন? কারণ আপনি এখনও বিশ্বাস করেন, কেউ ফিরে আসবে।

আজ এত বছর পর দাঁড়িয়ে অয়ন বুঝতে পারছে, সে সত্যিই এখনও বিশ্বাস করে। কারণ ভালোবাসা মানুষকে অবিশ্বাস করতে শেখায় না, বরং অসম্ভবকেও সম্ভব বলে ভাবতে শেখায়। রাত গভীর হলো এবং অয়ন জানালার পাশে বসে ছিল।ঠিক তখনই হঠাৎ বাইরে কারও পায়ের শব্দ শোনা গেল এবং সে দ্রুত দরজা খুলল। কিন্ত বাইরে কেউ নেই। শুধু মাটিতে পড়ে আছে একটা নীল খাম। অয়নের বুকের ভেতর যেন মুহূর্তে ঝড় বয়ে গেল এবং কাঁপা হাতে সে খামটা তুলে নিল। খামের ওপরে তার নাম লেখা, আর নিচে ছোট্ট করে লেখা- অপেক্ষা এখনও শেষ হয়নি…। কিছু চিঠি শুধু কাগজে লেখা শব্দ নয়, কিছু চিঠি মানুষের জীবনের দিক বদলে দেয়। সেই রাতের পর অয়নের জীবনে যেন সবকিছু আরও রহস্যময় হয়ে উঠল।

ঘরের ভেতর হঠাৎ করে কেরোসিন বাতির হলুদ আলো দুলছিল, আর তার কাঁপা হাতে ধরা ছিল সেই নীল খাম। অনেকক্ষণ সে খামটার দিকে শুধু তাকিয়েই রইল এবং খামের গায়ে হালকা একটা সুগন্ধ ছিল, সেটা আবার অতি পরিচিত। এই গন্ধটা সে বহু বছর আগে অনুভব করেছিলো। নীলার বইয়ের পাতায়, তার ওড়নায়, আর কখনও কখনও লাইব্রেরির সেই ছোট্ট টেবিলের পাশে দাঁড়িয়ে রয়েছে। অয়নের বুকের ভেতর ধীরে ধীরে চাপা উত্তেজনা জমতে লাগল। এতদিন পর… এত বছরের অপেক্ষার পর…তাহলে কি সত্যিই নীলা ফিরে এসেছে? সে ধীরে ধীরে খামটা খুলল। দেখলো ভেতরে একটা চিঠি এবং সেটা আবার নীল কালিতে লেখা। অয়ন কাগজটা খুলতেই তার হাত আরও কেঁপে উঠল। সেখানে লেখা-......


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png