কালো চোখের মেয়ে ( পর্ব ৬ )

in আমার বাংলা ব্লগ8 hours ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000068871.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে "কালো চোখের মেয়ে" গল্পটির ষষ্ঠ পর্ব শেয়ার করে নেবো। তো এরপরে সবাই যখন মেয়েটির ছবি ক্যামেরা দিয়ে তুলতে থাকে, পরে ধীরে ধীরে সবকিছু বদলে যেতে থাকে। সংগ্রাম তখন বলে- বদলে যেতে থাকে মানে? বৃদ্ধ বললো- হ্যা, একসময় এখানে আর কাউকে দেখা যায় না। শুধু মাঝেমধ্যে এই জায়গায় নতুন ছায়া যোগ হয়। সংগ্রাম শোনার পরে সেখানে দোকানে চুপ করে খানিকক্ষণ বসে থাকল এবং তার হাতে থাকা ক্যামেরাটা হঠাৎ করে ভারী হয়ে যেতে লাগলো। ওইদিন সংগ্রাম আর কোথাও না গিয়ে সোজা বাড়ি ফিরে এসেছিল। এসেই দেখলো, তার ফোনে নতুন একটা ছবি।

এই ছবিটা সংগ্রাম একদমই তোলেনি, কিন্তু এই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে, আমি ঘুমিয়ে আছি আর পাশে সেই কালো চোখের মেয়েটা দাঁড়িয়ে আছে। কিন্তু এই মেয়েটার চোখ শুধু কালো নয়, এখন দেখে মনে হচ্ছে, তার চোখে এক অদ্ভূত দাবি আছে। আর এই ছবির নিচে একটা কথা লেখা ছিল- তুমি আমার গল্প জানো, ফলে এবার আমার সঙ্গে থাকতে হবে। এইটা দেখার সাথে সাথে সংগ্রামের হাতের থেকে ফোনটা পড়ে যাওয়ার মতো। সংগ্রাম ফোনটা বন্ধ করে আবার খুলে দেখলো, কিন্তু সেখানে স্পষ্ট তার ছবি আর এটা কোনো ভ্রম নয়।

ঘরে আলো জ্বালানো ছিল, কিন্তু ছবিতে আলোটা অদ্ভুতভাবে ম্লান ছিল। যেন আলো থাকলেও অন্ধকার গ্রাস করে রেখেছিলো। মেয়েটার চোখ দুটো ক্যামেরার দিকে থাকার বদলে আমার দিকেই তাকানো ছিল। সংগ্রাম ধীরে ধীরে ফোনটা রাখলো। এরপর সে ঘরের চারপাশে তাকালো, কিন্তু দরজা বন্ধ, জানালা আটকানো ছিল সেভাবেই। আর কেউ ঢুকলে তো শব্দ হতোই। তবুও সে ছবিতে আছে, অদ্ভূত ব্যাপার। সংগ্রাম নিজের মাথা চেপে ধরে বারবার বলতে লাগলো- এটা সম্ভব নয়...এটা সম্ভব নয়। কিন্তু কথার থেকে যেনো একটা কন্ঠস্বর ভেসে আসছিল- এটাই সত্যি।

সেদিন রাতে আর ঘুমাতে পারলো না সংগ্রাম। ক্যামেরাটা আলমারির ভেতর ঢুকিয়ে রেখে ফোনটা বন্ধ করে দিলো। সারা রাত জেগে থাকার পরে ভোরের দিকে তার চোখ লেগে যায় এবং তখনই আবার একটা স্বপ্ন দেখলো। স্বপ্নটা ছিল এমন- সংগ্রাম দাঁড়িয়ে আছে সেই কোয়ার্টারের ভেতরে এবং আগুন জ্বলছে চারদিকে। ধোঁয়ায় শ্বাস নিতে পারছে না। এর মাঝে হঠাৎ একটা ছোট হাত তার কবজি ধরে বলে- দাদা...আমাকে ছবি তুলতে শেখাবে? সংগ্রাম তখন নিচের দিকে তাকালো এবং দেখলো একটা ৮ বছরের মেয়ে এবং তার চোখ ঠিক একইরকম কালো।....


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Coin Marketplace

STEEM 0.05
TRX 0.28
JST 0.043
BTC 67817.83
ETH 1962.08
USDT 1.00
SBD 0.38