বিধ্বংসী বোলিং অভিষেক ম্যাচে!

in আমার বাংলা ব্লগ8 hours ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000083180.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গত পরশু ইন্ডিয়া আর আফগান এর মধ্যে টেস্ট ম্যাচ শেষ হয়েছে। বর্তমানে কিছুদিন আগেই আইপিএল শেষ হয়েছে এবং এর মধ্যেই মোটামুটি সব ধরণের সিরিজের খেলা শুরু হয়ে গেছে। কারণ মোটামুটি সবাই যার যার দেশে চলে গিয়েছে আর এখন সিরিজ পর্যায়ে হোক বা টেস্ট, সবই পুরো দমে চলছে। মূলত ওয়ানডে ম্যাচ বেশিই চলছে। আর এই ম্যাচটা ইন্ডিয়ার পিচে হচ্ছে অর্থাৎ নিউ চন্ডিগড় এর পিচে। ইন্ডিয়া টস জিতে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিলো। এটা ঠিক ছিল, কারণ টেস্ট ম্যাচে আগে ব্যাট করলে বেশিক্ষণ থাকার সুবিধা থাকে। তবে ইন্ডিয়ার এই স্কোয়াড নিয়ে একটু দ্বিমত আছে আমার।

প্রথম কথা এখানে গিলকে অধিনায়ক এর দায়িত্বে রাখা উচিত হয়নি, কেননা আইপিএল এর ক্ষেত্রে ভালো পারফরম্যান্স করলেও আন্তর্জাতিক ম্যাচে ভাল করা সহজ নয়। তারপরে ঋষভ, যার কোনো ফর্ম নেই, অথচ তাকেই টিমে রেখেছে। মোটামুটি এই দুইজনের পজিশন বাদে সবারই ঠিকঠাক আছে। তবে টিমে অর্থাৎ আন্তর্জাতিক ম্যাচে তার এই প্রথম অভিষেক। যাইহোক, প্রথম ইনিংসে ইন্ডিয়া ব্যাটিং করতে নামলে বেশ ভালোই পারফরম্যান্স করে অর্থাৎ শুরুটা তাদের দারুণ ছিল। যাইস্বল তেমন একটা শুরুটা ভালো করতে পারেনি, তবে রাহুল আর সুদর্শন ভালো একটা পার্টনারশিপ গড়ে তুলেছিল আর এটা একটা লম্বা ইনিংসে পরিনত করেছিলো।

এখানে রাহুল সেঞ্চুরি করলেও সুদর্শন আর করে উঠতে পারেনি, সেঞ্চুরির কাছাকাছি গিয়ে আউট হয়ে যায়। এরপরে ছিল গিল আর ঋষভ এর পার্টনারশিপ গড়ে তোলার মুহূর্ত। আগের ২ জন ভালো রান তুলে দিয়েছিলো, সেখানে দাঁড়িয়ে যদি ওই উইকেটে রান করতে না পারে, তাহলে সেটা চরম বোকামি হবে। তবে হ্যা, এখানে যে দুইজনকে নিয়ে সমস্যার কথা বলছিলাম, তারা দুজনেই ভালো ব্যাটিং করেছে এবং ভালো পার্টনারশিপও গড়ে তুলেছিল। এই হিসেবে ইন্ডিয়া প্রথম দিনে সাড়ে ৩০০ রানের কাছাকাছি গিয়েছিলো। পরের দিনে আর মাত্র ২৫০ রানের মতো করেছিলো ৪ জন মিলে। তবে রান মোট সাড়ে ৫০০ রানের লিড হয়েছিলো। আর এটা আফগানদের জন্য একটু কঠিন।

দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে এই রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে পড়ে এবং প্রথমের দিক থেকেই ধরাশায়ী হয়ে পড়ে। ইন্ডিয়ার যে নতুন বোলার, সে তো একাই কাঁপিয়ে দিয়েছে। ঝড়ের মতো উইকেট ফেলেছে। ওই দিনেই পুরো অলআউট হয়ে যায় আফগান মাত্র ১৫০ রান করে। ইন্ডিয়া তৃতীয় দিনে অর্থাৎ দ্বিতীয় ইনিংসে দেখলো- এখনও অনেক রান লিড বাকি, তাই পুনরায় তাদেরই আগে ব্যাটিং করার চান্স দিলো। সেখানেও আরো বড়ো ধাক্কা, কারণ ১১২ রানে অলআউট হয়ে যায়। ইন্ডিয়া সর্বমোট ৩০০ রানে এই ইনিংস জিতে যায়। এটা অনেক বড়ো রানের ব্যবধানে জিতেছে বলতে হয়। নতুন বোলার একাই বিধ্বংসী করে দিয়েছিলো। অভিষেক ম্যাচে দারুণ সূচনা হলো তার।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png