কালো চোখের মেয়ে ( পর্ব ৪ )

in আমার বাংলা ব্লগ2 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000068871.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে "কালো চোখের মেয়ে" গল্পটির চতুর্থ পর্ব শেয়ার করে নেবো। তো মেয়েটার কন্ঠস্বর শুনে সংগ্রাম এর মনের ভেতরে ভয়টা বেড়ে গেলো। মানে এই কন্ঠস্বর কোনো ভৌতিক বা তেমন কিছু না, খুবই স্বাভাবিক। কিন্তু এই এতটাই স্বাভাবিক এর কারণেই তার কাছে ভয় লাগে বেশি। এইরকম পরিবেশে যদি কোনো ভৌতিক বিষয় ঘটে, তাহলে বিষয়টা স্বাভাবিক লাগে ভয় লাগলেও। কিন্তু তার এই শান্ত স্বর যেনো ঝড়ের আগের নিস্তব্ধতার মতই। সংগ্রামের তখন গলার স্বর যেনো জড়িয়ে যেতে লাগলো আরো।

যাইহোক, সংগ্রাম মনে একটু সাহস জুগিয়ে গলার স্বরটা পরিষ্কার করলো এবং সেই মেয়েটিকে জিজ্ঞাসা করলো- তুমি...এখানে কি করছো? মেয়েটি কোনো উত্তর দিলো না। মেয়েটি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকার পরে পাশের ভাঙা দেয়ালের দিকে তাকালো। সংগ্রামের অনিচ্ছা সত্বেও সেদিকে দিকে তাকিয়ে রইলো। দেয়ালের সব জায়গায় একটা কালো দাগের মতো অর্থাৎ হাতের ছাপ। মনে হতে লাগে যেনো কেউ মরিয়া হয়ে নিজেকে বাঁচানোর জন্য দেয়াল আঁকড়ে ধরেছিলো। মেয়েটি হঠাৎ ওই মুহূর্তে সংগ্রামকে জিজ্ঞাসা করলো- এই জায়গাটা আপনি পছন্দ করেন?

সংগ্রাম সাথে সাথে মাথা নেড়ে বললো- না, এই জায়গাটা আমার কাছে অদ্ভূত লাগে। মেয়েটা তখন মুচকি হেসে বললো- এই জায়গাটা আমার খুব পছন্দের। ঠিক এই মুহূর্তেই ওর ভেতরে যেনো হাওয়াটা আরো ঠান্ডা হয়ে উঠলো। আশেপাশে কোনো পাখির শব্দ নেই, কারো হাঁটার শব্দ নেই। শুধু আমাদের দুইজনের কথোপকথন চলছে। এটা একটা অদ্ভূত জায়গা। সংগ্রাম তখন ওখান থেকে এক পা পেছনে সরিয়ে নিয়ে আসলো, কিন্তু বিষয়টা আবার মেয়ের চোখে ধরা পড়ে গেলো। মেয়েটা তখন বললো- ভয় পাবেন না, আমি আপনাকে কিছুই করবো না..এখনও কিছু করবো না।

এই 'এখনো না' শব্দ দুটো যেনো সংগ্রামের মাথার ভেতরে একভাবে ঘুরপাক খেতে লাগলো। সংগ্রামের মনে তখন ভয় করছে, হার্ট যেনো ধুকপুক করছে। ওখানে আর দাঁড়ানোর সাহস করলো না। হঠাৎ ঘুরে দৌড় দিলো, পেছনে আর তাকানোর সময় হলো না। শুধু হাসির শব্দটা শোনা গেলো। সংগ্রাম সেদিন আর ছবি তোলেনি, সোজা বাড়িতে চলে আসলো এবং দরজা বন্ধ করে শুয়ে পড়লো। তার হাত-পা যেনো কাঁপতে লাগলো। তার মনের ভেতরে দৃশ্যটা অর্থাৎ মেয়ের চেহারাটা ভেসে উঠছে, মনে হচ্ছে ঘরের ভেতরে এখানেই অদৃশ্যভাবে দাঁড়িয়ে আছে। রাতে একটা অদ্ভূত স্বপ্ন দেখলাম।...


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png