নদীর ঘাটে অচেনা ছায়া ( পর্ব ৪ )

ChatGPT Image Apr 4, 2026, 12_17_42 PM.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে 'নদীর ঘাটে অচেনা ছায়া' গল্পের চতুর্থ পর্ব শেয়ার করে নেবো। তো যে ফিসফিস কন্ঠ ভেসে আসলো, সেটা হলো- তুই ফিরেছিস। তখন অয়ন চমকে উঠলো এবং বললো- কে? কে তুমি? কিন্তু কোনো উত্তর নেই।ছায়াটা এখন ঘাটের একেবারে কাছে এসে পৌঁছেছে। আর এক পা এগোলেই..ঠিক তখনই- হঠাৎ একটা জোরে বাতাস বয়ে গেল। অয়নের চোখে ধুলো ঢুকে গেল, সে তখন চোখ বন্ধ করলো কয়েক সেকেন্ডের জন্য। কিন্তু যখন আবার চোখ খুললো- তখন সব আবার স্বাভাবিক অর্থাৎ নদী শান্ত, ঘাট ফাঁকা, ছায়া নেই। মোটকথা কিছুই নেই, যেনো কিছুই ঘটেনি। অয়ন হাঁপাতে লাগলো, যেনো তার হাত-পা কাঁপতে লাগে। এরপর সে ধীরে ধীরে ঘাটের সিঁড়িতে বসে পড়লো। মাথার ভেতর শুধু একটা কথাই ঘুরছে- তুই ফিরেছিস!

কিন্তু সে তো কোথাও যায়নি! তাহলে-ওটা কে? আর কেন বললো- “ফিরেছিস”? সেদিন রাতে অয়ন ঘুমোতে পারেনি। তার বারবার মনে হচ্ছিল- এই গল্পটা এখানেই শেষ না, বরং এটা শুধু শুরু। সেদিন রাতটা অয়নের জীবনের সবচেয়ে অস্বস্তিকর রাতগুলোর মধ্যে একটি ছিল। বাড়িতে ফিরে সে স্বাভাবিক থাকার চেষ্টা করেছিল, কিন্তু তার চোখে-মুখে সেই আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল। তার মা কয়েকবার জিজ্ঞেস করল- কি রে, শরীর খারাপ লাগছে নাকি? অয়ন জোর করে হাসলো এবং বললো- না মা, একটু ক্লান্ত লাগছে। কিন্তু সত্যিটা সে কাউকে বলতে পারলো না। কারণ, সে নিজেই জানে না কী দেখেছে। রাতে খাবার খেয়ে নিজের ঘরে এসে দরজা বন্ধ করলো এবং জানলার বাইরে তাকিয়ে থাকলো অনেকক্ষণ।চাঁদের আলো নদীর দিকে পড়ছে আর তার মনে হচ্ছে- ওই অন্ধকারের ভেতর কোথাও কেউ এখনও তাকিয়ে আছে।.....

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟