হারানো গয়নার বাক্স ( পর্ব ৯ )

ChatGPT Image May 5, 2026, 02_03_07 AM.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে 'হারানো গয়নার বাক্স' গল্পের নবম পর্ব শেয়ার করে নেবো। এরপর- কিন্তু তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা ছিল। এরপর সে বলল- আমি জানতে চাই। তার বাবা গভীরভাবে তার দিকে তাকাল। তারপর ধীরে মাথা নেড়ে বলল- তাহলে খুলে দেখ। এরপর অরিত্র আর অপেক্ষা না করে বাক্সটার তালা ধরল এবং ধীরে ধীরে সেটা খুলল। কট্ করে একটা শব্দ হলো এবং বাক্সটা খুলে গেল। ভেতরে একটা পুরনো ডায়েরি ছিল, আর একটা কাপড়ে মোড়া কিছু। অরিত্র ধীরে কাপড়টা খুলল এবং খোলার সাথে সাথে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ওটা একটা একটা সোনার হার ছিল মূলত। কিন্তু হারটার মাঝখানে একটা ছোট লকেটও ছিল। ঠিক সেই লকেটের মতো, যেটা সে আগেই পেয়েছে।

আর ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল- যদি কেউ এটা পড়ে, তবে জেনে রাখো, সত্যিটা যতটা ভয়ঙ্কর, তার থেকেও ভয়ঙ্কর, যাকে আমরা এখনও বাঁচিয়ে রেখেছি। অরিত্রর বুকের ভেতর কাঁপুনি শুরু হলো। এরপর সে ফিসফিস করে বলল- কাকে…? ঠিক তখনই বাগানের অন্য প্রান্তে একটা শব্দ হলো। ওখানে ঝোপের ভেতর কিছু একটা নড়ে উঠতে দেখে। অরিত্র আর তার বাবা একসঙ্গে তাকাল এবং সেখানে চাঁদের আলোয় তারা দেখতে পেল- একটা ছায়া ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। আর সেই ছায়ার মুখ স্পষ্ট নয়। বাগানের সেই মুহূর্তটা যেন সময়কে থামিয়ে দিয়েছিল। অরিত্র আর তার বাবা দু’জনেই স্থির হয়ে দাঁড়িয়ে ছিল ওই পরিস্থিতিতে। দূরে ঝোপের পাশে দাঁড়িয়ে থাকা ছায়াটা ধীরে ধীরে নড়তে থাকে। চাঁদের আলো পড়ছে তার ওপর, কিন্তু তবুও মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না, যেন কুয়াশার আড়ালে ঢাকা পড়ে গেছে।.....