পরিত্যক্ত হাসপাতালের রহস্য ( পর্ব ১৪ )
Image Created by OpenAI
আপনাদের সাথে নতুন একটি গল্প "পরিত্যক্ত হাসপাতালের রহস্য" এর ১৪ তম পর্ব শেয়ার করে নেবো। তো এরপরে এমন কিছু ঘটনা ঘটে যায়, যেটা দেখে অর্ণব এর মনে হলো যেনো কিছুই ঘটেনি। কিন্তু করিডরের দেয়ালে বড় বড় করে রক্ত দিয়ে লেখা- রোগী নং ১৩- এখনও জীবিত। অর্ণব এই লেখা দেখে ভয়ে পিছিয়ে গেলো। তার হাত যেনো কাঁপতে শুরু করলো। সে তখনই কিছু একটা অদ্ভূত অনুভব করলো এবং তার পকেটে হাত দিয়ে ফোনটা বের করে নিলো। দেখলো- স্ক্রিনে নতুন একটা ভিডিও এবং সে কাঁপা হাতে চালু করল। ভিডিওতে দেখা যাচ্ছে একটা পুরোনো সংবাদ প্রতিবেদন। সেখানে একজন রিপোর্টার বলছে- ১৪ই জুলাই রাতে শহরের সংক্রামক রোগ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে।
এক রোগী হঠাৎ উন্মত্ত হয়ে ওঠে এবং ডাক্তার, নার্সসহ বহু মানুষকে হত্যা করে। ভিডিওতে রোগীর ছবি দেখানো হল এবং দেখার সাথে সাথে অর্ণবের শরীর জমে গেল। কারণ ছবিটা তারই ছিল। রক্তমাখা মুখ এবং পাগল চোখ। সেই ভিডিওতে বলা হল- রোগীটি পরে নিখোঁজ হয়ে যায় এবং ধারণা করা হয়, সে এখনও জীবিত এবং অত্যন্ত বিপজ্জনক। সাথে সাথে হঠাৎ ভিডিও বন্ধ হয়ে যায়। এইসব দেখে অর্ণবের মাথা যেনো ঝিমঝিম করতে লাগে। অর্ণব মনে মনে বলতে লাগে- তাহলে আমি কে? ঠিক তখনই তার পেছনে কেউ ফিসফিস করে বলল- তুমি কখনও এখান থেকে বেরোওনি। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়াল এবং দেখলো তার সামনে দাঁড়িয়ে আছে আরেকজন অর্ণব।....
