নদীর ঘাটে অচেনা ছায়া ( পর্ব ১২ )
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে 'নদীর ঘাটে অচেনা ছায়া' গল্পের ১২ তম পর্ব শেয়ার করে নেবো। এরপর ছায়াটা বললো- সেদিন তুই ফিরতে পারিসনি, আজ ফিরবি। শুনে অয়নের চোখ বড়ো হয়ে গেল এবং পরে জিজ্ঞাসা করলো- কি বলছো তুমি?! এই জায়গা, এই নদী, তোরই তো। হঠাৎ করে ছায়াটা হাত বাড়িয়ে দিল। তখন অয়নের মনে হলো কেউ তার হাত টানছে। যেনো একটা অদৃশ্য শক্তি, ভয়ংকর শক্তি। সে চিৎকার করে উঠলো- না! আমাকে ছাড়ো! কিন্তু এদিকে তার পা নিজে থেকেই সামনে এগোচ্ছে, একটা অদ্ভূত ব্যাপার। এগিয়ে যাচ্ছে সেই জলের দিকে, আরও কাছে এবং ধীরে ধীরে আরও কাছে চলে গেলো। এইভাবে অয়ন একেবারে ঘাটের শেষ সিঁড়িতে পৌঁছে যায়, জল তার পায়ের কাছে। ছায়াটা একেবারে সামনে, হাত বাড়ানো।
আর মাত্র এক মুহূর্ত, ঠিক তখনই দূর থেকে কেউ চিৎকার করলো- অয়ন এইবার থাম! এরপর হঠাৎ করে একটা শক্ত হাত তাকে পিছন থেকে টেনে ধরলো। অয়ন হঠাৎ ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে গেল। সে দ্রুত পিছনে তাকিয়ে দেখলো- সেই হরিদাস কাকা। বললো- পাগল হয়ে গেছিস নাকি?অয়ন আবার সামনে তাকালো এবং দেখলো- নদী শান্ত, ছায়া নেই। কিছুই নেই, কিন্তু তার পা ভিজে গেছে। মানে সে সত্যিই জলের ভেতর পা দিয়েছিল! এইরকম একটা ব্যাপার তার মাথার ভেতরে ঘুরপাক খেতে লাগে। এরপর হরিদাস কাকা কাঁপা গলায় বলল- ওরা তোকে টানছে, তুই আবার ওদের কাছে ফিরে যাচ্ছিস। অয়ন ধীরে বললো- কাকা, আমি কি… সত্যিই…? কাকা তার কথা কেটে দিয়ে বলল- সব কথা এখানে বলা যাবে না, রাত নামার আগে বাড়ি চল। অয়ন আর কিছু বললো না।.....
