নদীর ঘাটে অচেনা ছায়া ( শেষ পর্ব )

ChatGPT Image Apr 4, 2026, 12_17_42 PM.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে 'নদীর ঘাটে অচেনা ছায়া' গল্পের শেষ পর্ব শেয়ার করে নেবো। এরপর ছায়া ধীরে ধীরে হাসলো আর বললো- আমি জানতাম। এরপর হঠাৎ করে সব আলো মিশে গেল। এরপর অয়ন অনুভব করলো যে, সে উপরে উঠছে। অর্থাৎ জলের ভেতর দিয়ে, আলোয় এবং শব্দে। এরমধ্যে হঠাৎ অয়ন কাশি দিয়ে উঠলো। সে ঘাটের পাশে শুয়ে আছে, তার মা তাকে জড়িয়ে ধরে কাঁদছে এবং বলছে- অয়ন!চোখ খোল বাবা! হরিদাস কাকা পাশে দাঁড়িয়ে বলছে- বেঁচে গেছে এইবারের মতো। অয়ন ধীরে চোখ খুললো আর দেখলো- সবকিছু ঝাপসা, কিন্তু সে বেঁচে আছে। এরপর অয়ন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠলো। কিন্তু সে অনেক কিছু ভুলে গেছে। সেই ছায়া, সেই জগত, সবকিছু যেনো স্বপ্নের মতো।

শুধু একটা অনুভূতি রয়ে গেছে- সে একবার কোথাও গিয়েছিল, যেখান থেকে সবাই ফিরে আসে না। এক সন্ধ্যায় অয়ন আবার নদীর ঘাটে গেল এবং সব শান্ত হয়ে গেলো। সব আগের মতোই স্বাভাবিক। সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলো, তারপর ঘুরে চলে যেতে লাগলো। ঠিক তখনই জলের ওপর হালকা ঢেউ উঠলো। আর খুব আস্তে একটা ফিসফিসে কণ্ঠ ভেসে এলো- আমি আছি, অয়ন থেমে গেল। ধীরে পিছনে তাকালো, কেউ নেই, কিছুই নেই। কিন্তু তার ঠোঁটে হালকা একটা হাসি ফুটলো। সে কিছু বললো না, শুধু ধীরে ধীরে হেঁটে চলে গেল। সব গল্পের শেষ থাকে না, কিছু গল্প, নদীর মতো। চলতেই থাকে, নতুন কাউকে খুঁজে নেয়। নতুন একটা “অয়ন”-এর অপেক্ষায় থাকে।

Sort:  

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা গল্প উপহার দেয়ার জন্য অনেক সুন্দর গল্প টা আমার খুব ভালো লাগলো