পরিত্যক্ত হাসপাতালের রহস্য ( পর্ব ২২ )
Image Created by OpenAI
আপনাদের সাথে নতুন একটি গল্প "পরিত্যক্ত হাসপাতালের রহস্য" এর ২২ তম পর্ব শেয়ার করে নেবো। তো দানবটি গর্জে উঠে বললো- তুমি দুর্বল অংশ, তুমি আমাদের থামাতে পারবে না। রক্তমাখা অর্ণব তখন ধীরে ধীরে হাঁটতে শুরু করল। প্রতিটা পদক্ষেপে করিডরের আলো নিভে যাচ্ছে। অর্ণব বলল- আমি দুর্বল নই, আমি সেই অংশ, যে সবকিছু নিয়ন্ত্রণ করত। অর্ণব বিস্ময়ের দৃষ্টিতে শুধু তাকিয়ে আছে। এরপর সে হাসল এবং বললো- তুমি আমাকে সাহায্য করতে এসেছো? বললো- না, আমি তোমাকে ফিরিয়ে নিতে এসেছি। এরপর হঠাৎ অর্ণব অনুভব করল- তার শরীরের ভেতর কিছু জেগে উঠছে। এছাড়া হাতের শিরাগুলো ফুলে উঠছে এবং ত্বক গরম হয়ে যাচ্ছে। চোখও যেনো ঝাপসা ঝাপসা।
চারপাশের শব্দ আরও স্পষ্ট হয়ে উঠছে অর্থাৎ দানবদের নিঃশ্বাস, হৃদস্পন্দন, এমনকি দূরের দেয়ালের ভেতর দিয়ে চলা ইঁদুরের শব্দও। সে হাঁটু গেড়ে পড়ে গেল এবং বলতে থাকলো- আমার কী হচ্ছে…? রক্তমাখা অর্ণব তার সামনে এসে দাঁড়াল এবং বললো- তুমি যতই অস্বীকার করো, এটা তোমার ভেতরেই আছে। দানবগুলো ফিসফিস করতে লাগল- জেগে উঠছে, জেগে উঠছে। অর্ণব মাথা চেপে ধরল এবং তার চোখের সামনে হঠাৎ সব লাল হয়ে গেল। এরপর সাথে সাথে দৃশ্য বদলে গেল। এরপর সে দেখল- সামনে একটা ল্যাবরেটরি। সেখানে একজন বিজ্ঞানী বলছে- সিরামটা মানুষের শরীরকে অভিযোজিত করবে এবং এটি যে কোনো রোগের বিরুদ্ধে অজেয়।সেখানে আরেকজন বলল- কিন্তু যদি নিয়ন্ত্রণ হারায়? ঠান্ডা গলায় বলল- তাহলে আমরা নতুন একটা প্রজাতি পাব। শুনে অর্ণবের বুক কেঁপে উঠল।....
