পরিত্যক্ত হাসপাতালের রহস্য ( পর্ব ১০ )

ChatGPT Image Feb 28, 2026, 12_27_27 PM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে নতুন একটি গল্প "পরিত্যক্ত হাসপাতালের রহস্য" এর দশম পর্ব শেয়ার করে নেবো। তো অর্ণব হাসপাতালের ভেতরে হঠাৎ একটা হুইল চেয়ার গড়িয়ে আসার শব্দ শুনতে পেয়েছিলো। অর্ণব এর মনে হলো সে স্বপ্ন দেখছে, তাই একবার চোখ বন্ধ করে আবার খুলল। এরপরে দেখলো, না- সে এখনো সেই সাদা ঘরেই শুয়ে আছে। হাত নড়াতে গিয়ে বুঝল, তার কব্জিতে চামড়ার বেল্ট বাঁধা এবং সেটি বেডের সাথে শক্ত করে আটকানো ছিল। এছাড়া অর্ণব এর বুকের ওপর ভারী চাপ, যেন কেউ ইচ্ছাকৃতভাবে তাকে নড়াচড়া করতে দিচ্ছে না। কাচের ওপারে আর কেউ নেই এখন। এদিকে শুধু একটা অন্ধকার করিডর দেখা যাচ্ছে।

এরপর হঠাৎ সেই করিডরের আলো একটার পর একটা জ্বলে উঠতে লাগল। প্রতিটা আলো জ্বলার সাথে সাথে মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে অর্ণব এর দিকে এগিয়ে আসছে। অর্ণব মরিয়া হয়ে চিৎকার করে উঠলো- কেউ আছে? আমাকে ছেড়ে দাও!কিন্তু তার গলা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। শুধু ভাঙা ফিসফিস শব্দ বের হতে লাগে। এই মুহূর্তে অর্ণব হঠাৎ কাচের ওপারে একটা ছায়া দেখতে পেলো- একজন নার্স দাঁড়িয়ে আছে। পুরোনো স্টাইলের সেই সাদা পোশাক, মাথায় টুপি। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু সে স্থির দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। হাতে আবার একটা ট্রে রয়েছে এবং সেই ট্রের ওপর সিরিঞ্জ রয়েছে। অর্ণবের বুক যেনো ধড়ফড় করতে লাগল এইসব দেখে।....