বৌদ্ধধর্মীয় নান্দনিকতার অপূর্ব মেলবন্ধন

কালীপুজো মানেই শুধু দেবী কালীর আরাধনা নয়-এর সঙ্গে জড়িয়ে আছে বাঙালির শিল্পবোধ, সৃজনশীলতা, আলোকসজ্জা এবং প্যান্ডেল নির্মাণের অসাধারণ ঐতিহ্য। প্রতি বছরই বিভিন্ন পুজো মণ্ডপে দেখা যায় নতুন নতুন ভাবনা, নতুন স্থাপত্যশৈলী এবং চোখ ধাঁধানো শিল্পকর্ম।ছবিগুলিতে দেখা এই প্যান্ডেলটিও সেই সৃজনশীলতার এক অসাধারণ উদাহরণ। রাতের কালো আকাশের নিচে উজ্জ্বল সাদা ও সোনালি রঙে সাজানো বিশাল এই প্যান্ডেলটি প্রথম দর্শনেই যেন কোনো প্রাচীন রাজপ্রাসাদ বা এশীয় ধর্মীয় স্থাপত্যের কথা মনে করিয়ে দিয়েছিলো। বিশাল কেন্দ্রীয় চূড়া, একাধিক স্তরের মিনার সদৃশ কাঠামো, সোনালি অলংকরণ এবং নিখুঁত আলোর ব্যবহার।

এই প্যান্ডেলের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর স্থাপত্যশৈলী। পুরো কাঠামোটি বৌদ্ধ ও দক্ষিণ-পূর্ব এশীয় মন্দির স্থাপত্যের অনুপ্রেরণায় তুলে ধরেছিলো। প্যান্ডেলের দুই পাশে তৈরি করা হয়েছিল বেশ কয়েকটি ছোট টাওয়ার বা মন্দির সদৃশ কাঠামো। প্রতিটির মাথায় রয়েছে সোনালি কারুকাজ। একই নকশার পুনরাবৃত্তি পুরো স্থাপত্যকে একটি সুন্দর সামঞ্জস্য দিয়েছিলো। প্যান্ডেলের সামনে বসানো বিশাল বুদ্ধমূর্তিটি এই থিমের সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিলো। সিঁড়ির সামনে বসানো এই মূর্তিটি শুধু একটি আলংকারিক উপাদান নয়, এটি পুরো প্যান্ডেলের ভাবনার সঙ্গে একটি বিশেষ নান্দনিক সম্পর্ক তৈরি করেছিলো।