সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলে এক অন্যরকম অভিজ্ঞতা
দুর্গা পুজো মানেই আনন্দ, আলো, ভিড় আর এক অন্যরকম অনুভূতি। আর কলকাতার পুজোর কথা উঠলে সন্তোষ মিত্র স্কোয়ার -এর নাম না বললেই নয়। প্যান্ডেলের সামনে পৌঁছাতেই চোখে পড়ে মানুষের ঢল। চারদিকে শুধু মানুষ আর মানুষের ভিড়, সবাই এক ঝলক দেখার জন্য অপেক্ষা করছে। কেউ মোবাইলে ছবি তুলছে, কেউ ভিডিও করছে। সেই মুহূর্তটা সত্যিই অসাধারণ ছিল। মনে হচ্ছিল যেন পুরো শহর এক জায়গায় জমে গেছে। এই প্যান্ডেল উঁচু পাহাড়ের মতো কাঠামো, তার ওপর প্রাচীন ধ্বংসাবশেষের মতো ডিজাইন মনে হলেও বাস্তবে এটা করেছিলো আমাদের কাশ্মীরের পেহেলগামে হিন্দুদের উপর হত্যাকান্ড নিয়ে। এই নিয়ে যদিও কলকাতায় প্যান্ডেল করা নিয়ে অনেক তর্ক-বিতর্ক হয়েছিলো।
কিন্তু যতোই চাপের সৃষ্টি করুক না কেনো, বন্ধ করতে পারেনি। কারণ এটা কোনো প্রশাসন এর দ্বারা হচ্ছে না। ফলে এখানে প্রশাসনের জোর একদম বৃথা। প্যান্ডেলের গায়ে প্রজেকশন ম্যাপিং ব্যবহার করা হয়েছিল, যেখানে বিভিন্ন দৃশ্য ফুটে উঠছিল। মূলত এখানে দৃশ্যটা ছিল সেই পেহেলগামের হত্যার ঘটনা নিয়ে। প্রজেক্ট এর মাধ্যমে পুরো ঘটনা এখানে ভিডিও এর মাধ্যমে তুলে ধরেছিলো। এই দৃশ্যের জন্য এই প্যান্ডেলের প্রতি ভক্তি, শ্রদ্ধা এবং আকর্ষণ সবকিছুই বেড়ে গিয়েছিল জনগণের। প্যান্ডেলের ভিতরে ঢোকার পথটা ছিল গুহার মতো। ভেতরে হালকা আলো, চারদিকে পাহাড়ি দেয়ালের ডিজাইন, পুরো পরিবেশটা একেবারে অ্যাডভেঞ্চার মতো তৈরী করেছিলো। তবে এই ঘটনা সম্পূর্ণরূপে অনেক বেদনাদায়ক এবং দুঃখের ছিল।



