আবেগের কবিতা || তুমি আমার হৃদয়ের উপাখ্যান || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ10 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। যদিও প্রকৃতির পরিবর্তনের ধারাবাহিকতায় মানিয়ে নেয়ার প্রচেষ্টায় এখনো গতিশীল আছি। শীতের সিজন শেষ হওয়ার পর হতেই আমার মাঝে শুরু হয়ে যায় নতুন প্রচেষ্টা, উষ্ণতার সাথে আলিঙ্গনের নতুন অভিজ্ঞতাতে মানিয়ে নেয়ার ব্যর্থ চেষ্টা। সত্যি বলছি সবচেয়ে বেশী যন্ত্রণায় ভোগী পাবলিক বাসে যাতায়াতের সময়, কারণ আমি যে রোডে যাতায়াত করি সেই সড়কে শীতাতপ নিয়ন্ত্রিত কোন বাস নেই, গরমের এই উষ্ণতার আলিঙ্গন উপেক্ষা করার কোন সুযোগ থাকে না তাই।

যাইহোক, সমস্যা আছে এবং থাকবে, সেগুলোকে মানিয়ে নিয়েই আমাদের জীবনকে উপভোগ করার চেষ্টা করতে হবে। সব সময় সব কিছু নিজের মতো করে পাবো সেটা ভাবাটাও ভুল, কিছু অপ্রত্যাশিত বিষয়কেও আমাদের মানিয়ে নিতে হবে। থাক এসব কথা, আজকে একটা কবিতা শেয়ার করবো। বরাবরের মতোই ভালোবাসার অনুভূতি নিয়ে লেখা কবিতাটি, তবে একদমই সাদাসিদে, খুব দ্রুত লিখেছিলাম কবিতাটি। যদিও প্রথম চারলাইন ইতিমধ্যে সবাই পড়েছেন আমার বাংলা ব্লগের অণু কবিতার মাধ্যমে। তাহলে চলুন আজকে পুরো কবিতাটি পড়ি-

sand-1122958_1280.jpg

অন্ধকারের মাঝে আমি খুঁজি
জোসনা রাতের নির্মল রূপ,
আলোর মাঝে আমি খুঁজি
তোমার মুগ্ধ করা স্বরূপ।

দিনের আলোয় খুুঁজি আমি
প্রকৃতির শীতলতার সংযোগ,
রাতের ছায়ায় খুঁজি আমি
তোমার আলাপনের মনোযোগ।

বৃষ্টির স্নিগ্ধতায় খুঁজি আমি
সতেজতার কোমল স্পর্শ,
তোমার স্পন্দনে খুঁজি আমি
বিদ্রোহী হওয়ার স্ফুলিঙ্গ ।

তোমার ভাষায় খুঁজি আমি
মুগ্ধতার নতুন ছায়া,
ভালোবাসার সীমানায় খুঁজি আমি
চঞ্চলতার নতুন মায়া।

তুমি আমার হৃদয়ের উপাখ্যান
হৃদয়ে বিস্তৃত হওয়া কল্পনা,
তুমি আমার ভালোবাসার অভিভাষণ
হৃদয়ে গচ্ছিত থাকা জল্পনা।



Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

আপনার আবেগের কবিতাগুলো কিন্তু বেশ আবেগময় হয়। যেমন ছিল আজকের কবিতাটিও। বেশ দারুন লিখেছেন ভাইয়া। বিশেষ করে নিচের লাইন গুলো কিন্তু দারুন ছিল।

বৃষ্টির স্নিগ্ধতায় খুঁজি আমি
সতেজতার কোমল স্পর্শ,
তোমার স্পন্দনে খুঁজি আমি
বিদ্রোহী হওয়ার স্ফুলিঙ্গ ।

 10 months ago 

আপনার এ আবেগের কবিতাটির মধ্যে পরিপূর্ণ আবেগ ভরা। আপনার কবিতার প্রত্যেকটি লাইন অসম্ভব সুন্দর হয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

এই তীব্র গরমে শীতাতপ নিয়ন্ত্রিত বাসে চড়ে অফিসে যাতায়াত করলে অনেকটা স্বস্তি পেতেন। যাইহোক অসাধারণ একটি কবিতা শেয়ার করেছেন ভাই। পুরো কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। চেষ্টা করলাম কবিতাটি আবৃত্তি করার। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

আমরা নানাভাবে আমাদের সেই পছন্দের মানুষ টাকে খুজে বেড়ায়। নানা ভাবে তাদের উপাখ‍্যান দেয়। তাদের সিগ্ধ শিতল পরশের জন্য আমরা অপেক্ষায় থাকি। দারুণ লাগল আপনার লেখাটা ভাই। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.29
JST 0.047
BTC 66647.64
ETH 1984.89
USDT 1.00
SBD 0.51