একগুচ্ছ অনুকবিতা "কিছু ছন্দ তবু অনুক্তই রয়ে যায়"

in আমার বাংলা ব্লগ2 years ago


night-715911_1280.jpg
কপিরাইট ফ্রী ইমেজ সোর্স : PixaBay


কিছু ছন্দ তবু অনুক্তই রয়ে যায়


০১

অজানারা ডানা মেলে,
পাখি যেনো নীড়ে ফেরে।
আস্তাকুঁড়ে জীবন যাদের,
তাদেরও কভু সময় ফেরে,
হয়তো বা সে জীবনের টানে।

তবুও হেরে যাওয়া পথিক,
হেরে যায় বারে বারে।
সাথে তার কতো না পাওয়া,
যেনো জীবনের শতরঞ্জি হাতে।

০২

আমাদের ভালোবাসা,
প্রতিবারে হেরে যায়।
হয়তো বা কাছে আসা,
সেটাও তো থেমে যায়।

অভিমানের পালা চুকিয়ে,
হবে কবে কাছে আসা?
আলিঙ্গনে নামুক ঝড়,
অভিমানের পালা চোকাবার।

০৩

জীবন যেথায় যখন যেমন,
কারো প্রেমের শুরু, কারো প্রেমের মৃত্যুর ক্ষণ।
পসরা সাজাই দুঃখ কতো !
নেবে বুঝি কেও?
যদি দেয় এক আধুলি হোক যতো !

০৪

পাখির মতো উড়ে বেড়াই,
জীবন যেনো পাখির পালক।
এ জীবন প্রাণ সব ই তো গেলো!
ক্ষান্ত হবে কি? আজ নিরুদ্দেশ সে তো।

কতো চেনা অলগলি আমাদের,
সব অপরিচিত কেনো মনে হয়!
তবুও খুঁজি সে প্রিয়জন,
যে জন আমার, শুধু আমার প্রিয়জন।


»»——⍟——««
Sort:  
 2 years ago 

দাদা দারুন কিছু অনু কবিতা পড়ে সত্যিই ভীষণ ভালো লাগলো ।চমৎকার হয়েছে প্রতিটি অনু কবিতা। ছন্দে ছন্দ মিলিয়ে দারুন ভাবে লিখেছেন। দুই এবং চার এ দুটি কবিতা অনেক বেশি ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে চমৎকার কিছু অনু কবিতা শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

আপনার কবিতা মানেই হৃদয়ের অনুভূতির চঞ্চলতা, আবেগের সাথে বেড়ে যায় হৃদয়ের অস্থিরতা, দারুণ ছিলো আজকেরগুলোও।

সীমাহীন এই পথ চলা
জানি থামবে না কোন দিন,
ঝড়-বৃষ্টি-রোদ্দুর থামাবে না অস্থিরতা
হৃদয়ের সন্ধিতে যদি না মিলে প্রিয়তমা।

 2 years ago 

দাদা আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে সত্যিই মুগ্ধ হয়েছি। আপনার লেখা কবিতার লাইন গুলোর মাঝে অনেক গভীরতা আর অনুভূতি লুকিয়ে আছে। অসাধারণ হয়েছে দাদা। অনু কবিতা পড়ে খুবই ভালো লাগলো।

 2 years ago 

প্রথম অণু কবিতায়, জীবনের সংগ্রাম ও হারানোর অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে, যেখানে হারিয়ে যাওয়া পথিকের প্রতি দৃষ্টিপাত করা হয়েছে।

দ্বিতীয়টি প্রেমের সংকট ও অভিমান নিয়ে, যেখানে ভালোবাসা প্রতিবার হেরে যায় এবং কাছে আসার অপেক্ষা প্রকাশিত হয়েছে।

তৃতীয় অণু কবিতায়, প্রেমের বিভিন্ন পর্যায়—শুরু এবং শেষ—এবং দুঃখের মূল্য নিয়ে ভাবনা ব্যক্ত করা হয়েছে।

চতুর্থটি জীবনের অনিশ্চয়তা ও চেনা অলি-গলির পরিচয়হীনতা নিয়ে, যেখানে প্রিয়জনের খোঁজে উড়ে বেড়ানোর চিত্র ফুটে উঠেছে।

সার্বিকভাবে, কবিতাগুলো জীবনের জটিলতা, প্রেমের উৎকর্ষ এবং হারানোর বেদনা তুলে ধরেছেন দাদা 👌। অনবদ্য 👌

visit my profile = back to back reply