আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ২৭ জুন ২০২৫

in #poetry9 months ago
আসসালামুআলাইকুম

IMG_20250627_183918.jpg

|

দিন বয়ে যেতে যেতেই-
ক্লান্ত স্রোত হলো স্রোতস্বিনী,
থেমে যেতে চায় চলাচল
যেন রিক্ত ম্লান বিরহী।

তবু যদি ডাকে আজও-
বৃষ্টির নব জলধারা,
মুহূর্তে বিরহী মন
খরস্রোতে হয় আত্মহারা!

তবে স্বপ্নের সাক্ষাতে এসো-
মেলে ধরো সাগ্রহের হাত,
আমিও অপেক্ষায় আছি
খুঁজে পেতে নতুন প্রভাত।

|
|-শুভ রাত্রি|

IMG_20250627_183922.jpg
|

সফলতা আসে না একদিনে
আসে প্রতিটি হোঁচটের পরে
ভুলের আঁচড়ে আঁকা হয়
জীবনের ছবিতে, গভীরে।

ভয় নয়, আশা হোক পথের সাথী
ধৈর্য্যের দীপ্তিতে জ্বলুক
স্বপ্নের প্রদীপ—
নিরালায় যা গড়ে উঠে চেষ্টায়।

ভুল থেকেই শিক্ষা
অভিজ্ঞতা থেকে আলো
নিজেকে সময় দাও
সময়কে সময় দাও নিজেকে জানার।

|
|-শুভ রাত্রি|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 21.75168859545787 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.064
BTC 67300.36
ETH 2059.85
USDT 1.00
SBD 0.48