আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ০৩ জুলাই ২০২৫

in #poetry8 months ago
আসসালামুআলাইকুম

IMG_20250627_183141.jpg

|

জ্যোৎস্না রাতে একলা বসে
তোমার ছোঁয়ায় মন যে মাতে
অনুভবে হাতটি বাড়াই
তোমায় খুব কাছে পেতে।

শিহরণ জাগে মনের কোণে
মনের মাধুরী সাজিয়ে
তোমার আগমনী শব্দে
অঙ্গে সুখের সুর বাজে।

যত্ন শুধু হাতের ছোঁয়ায় নয়
শব্দের ভাঁজেও লুকিয়ে থাকে
মন বলে তুমি আছো
শব্দে, অশব্দে, নিঃশ্বাসে।

|
|-শুভরাত|

IMG_20250627_183147.jpg

|

শান্তি- তুমি কোথায়
বিশ্ব খোঁজে তোমায়
যায় না দেখা ধরায়
কানাঘুষা কিছু শোনা যায়!

সকল হৃদয়ে চাবি রয়
হৃদয় দোলায় শোনা যায়
ঝনঝন শব্দ চাবি-তালায়
শান্তির ঠিকানা সফেদ হৃদয়!

মনের তালা হৃদয়ে চাবি
খুলে দিলে নয়নে দর্শন শান্তি
যেথায় শান্তি সেথায় সুখ
একক বা সমষ্টিগত মুখ।

|
|-শুভরাত|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 22.47989452008718 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.056
BTC 73971.06
ETH 2323.75
USDT 1.00
SBD 0.52