আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১৫ জুলাই ২০২৫

in #poetry8 months ago
আসসালামুআলাইকুম

IMG_20250627_183056.jpg

|

দূরে কোথাও যাইনি আমি
কাছে আছি নীরব স্বরে
হৃদয়ের দরজাটা খুলে দাও
সেখানে দাঁড়িয়ে সুখ আবরণে।

আনন্দ খুঁজতে হয় না
আনন্দ নিজে থেকে এসে যায়
সব ভুলে মনটা তখন
আবেগে মাতোয়ারা হয়ে যায়।

জীবন একটা উৎসব
সুখ দুঃখে মুখর সবসময়
শত প্রতিকূলতার মধ্যেও
জীবনটা সর্বদা আনন্দময়।

|
|-শুভ সকাল ☀️|

IMG_20250627_183052.jpg

|

অযাচিত কিছু যাতনা
সদা মস্তিষ্কে ক্ষত বাড়ায়
তবু কিছু ঠাঁই করে নেয়
ওই কাব্যের কোষাগারে।

কিছু যাতনা মননে গহনে
হয়ে যায় অশ্রুসিক্ত গ্লানি
আবার কিছু অব্যক্ত থাকে
কিছু হয়ে রয় বাণী।

কিছু যাতনা আসে বারে বারে
সেই দিবস কালের ঠোঁটে
কিছু যাতনা আগামীর তরে
সুবাসিত পুষ্প হয়ে ফুঁটে।

|
|-শুভ সকাল ☀️|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 22.476742585481208 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.056
BTC 73457.05
ETH 2286.14
USDT 1.00
SBD 0.53