ভিতরে
নমস্কার বন্ধুরা,
সময়ের পালাবদলে একটা প্রশ্ন থেকে যায়,আমরা আসলেই কি ঠিক ছিএলাম?আজকে এই ব্যস্ততম জীবনে দাঁড়িয়ে ফেরার তো আসলেই কোনো পথ নেই তবুও ভাবনারা আসে।
ভিতরে একটা ভিতর আছে—
যেখানে পৌঁছাতে গেলে
নিজেকেই বারবার দরজায় রেখে যেতে হয়।
বাইরের আমি কথা বলে,
হিসাব রাখে, মানুষ চেনে,
সময়ের সঙ্গে ঠিকঠাক হাত মেলায়;
কিন্তু আরও গভীরে
একজন নীরব মানুষ বসে থাকে
তার কোনো পরিচয় নেই।
সে জানে কোন বিকেলে
প্রথমবার সত্যিই একা লেগেছিল,
কোন কথার পরে
হঠাৎ পৃথিবীর শব্দ বদলে গিয়েছিল,
কোন মুখ চলে যাওয়ার পরও
দেয়ালে ছায়া হয়ে রয়ে গেছে।
ভিতরে সেই ভিতরটায়
কোনো ঘড়ি চলে না,
সেখানে পুরোনো দুঃখ
এখনও বর্তমান কালেই থাকে।
কখনও গভীর রাতে
হঠাৎ মনে হয়—
আমরা আসলে সারাজীবন
নিজেদের কাছেই পৌঁছানোর চেষ্টা করি,
আর প্রতিটি উত্তর খুলে দেয়
আরও একটি বন্ধ দরজা।
ভিতরে একটা ভিতর আছে—
সেখানে আলো কম,
কিন্তু মিথ্যে টেকে না।
VOTE @bangla.witness as witness

OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |



