STEEM DAO RESERVE FUND প্রপোজাল approve করুন

in আমার বাংলা ব্লগlast year

image.png

আপনারা সকলেই জানেন যে আমরা প্রতিনিয়ত এই প্লাটফর্মের জন্য কাজ করে যাচ্ছি। তো এই প্লাটফর্মের বড় একটি মাথাব্যথা ছিলো এতোদিন DAO প্রপোজাল পাশ করানো। কারণ রিটার্ন প্রপোজালকে ক্রস না করতে পারলে এতোদিন প্রপোজাল পাশ করানো সম্ভব হতো না।যে কারণে অনেক ডেভলপাররাই চাইলেও কোনো ডেভেলপমেন্ট করতে পারতো না ফান্ডের অভাবে। কিন্তু আমাদের এই DAO প্রপোজাল এর জন্য এখন ওই ব্যাপারটি অনেকটাই সহজ হয়ে গিয়েছে। তাই যারা এখনো আমাদের প্রপোজাল এ ভোট দেননি আপনারা ভোট দেবেন , এমনটাই আশা করছি ।


যদিও অনেকেই ভোট দিয়েছেন ইতিমধ্যে এবং আমিও গতকাল হ্যাংআউটে এ বিষয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছি। তবে আমি তাও একেবারে সংক্ষিপ্তভাবে যদি এই প্রপোজাল সম্পর্কে বলতে চাই। অর্থাৎ এই প্রপোজাল আনার কারণ। সেটা হলো ,এখন থেকে যারা স্টিমিট প্ল্যাটফর্ম এর জন্য কাজ করতে চাইবে তারা আমাদের প্রপোজাল এই পাশ করা ফান্ড থেকেই রেওয়ার্ড নিতে পারবে এবং সে ফান্ড পাওয়ার মাধ্যমে যার যতোটুকু কাজ তা সে ততোটুকু করতে পারবে ।আগের মতোন অনেক বেশি পরিমাণ এর ভোট কিংবা অনেক বেশি এসপি এর ভোট এর মাধ্যমে প্রপোজাল পাশ করানোর ঝামেলা নেই।

প্রত্যেকটা আলাদা আলাদা স্টিমিট প্রপোজাল পাস করানো বিশাল ঝামেলার কাজ, কারণ প্রত্যেকবার campaign চালু করে সবার সমর্থনের আশা করলেও খুব একটা বেশি সমর্থন পাওয়া সম্ভবপর হয় না । এই কারণেই ইতিপূর্বে খুব বেশি প্রপোজাল পাস করানো যায়নি । ২০২০ - ২০২৫ এই পাঁচ বছরে মোটে একটা প্রপোজাল পাস করানো গিয়েছে ।

স্টিমিটের একটা বড় অংশ প্রপোজাল সাপোর্ট করলেও তাদের সম্মিলিত ভোট ভ্যালু রিটার্ন প্রপোজাল এর টোটাল ভোট ভ্যালুর অর্ধেকও হয় না । অথচ রিটার্ন প্রপোজালকে cross করতে না পারলে প্রপোজাল পাস হবে না । এই জন্য কোনো প্রপোজাল পাসও হয় না , আর স্টিমিটের কোনো ডেভেলপমেন্টও হয় না ।

এই প্রব্লেমটা সল্ভের জন্যই "STEEM DAO RESERVE FUND প্রপোজাল" । মাত্র একটিবার আমরা সমগ্র স্টিমিটে ব্যাপক প্রচারণা করে নিজেদের সম্মিলিত শক্তি কাজে লাগিয়ে এই প্রপোজালটা একবার পাশ করাতে পারলে আগামী ১০ বছরের জন্য একদম নিশ্চিন্ত । যে সকল স্টিমিট প্রপোজাল ভালো কিন্তু পাস করতে পারবে না তাদের প্রজেক্টের ফান্ডিং হবে আমাদের এই DAO Reserve থেকে । এভাবেই , একমাত্র বর্তমান সমস্যার সমাধান সম্ভব ।

STEEM DAO থেকে ফান্ডিং এর পাশাপাশি আমরা বিভিন্ন crowdfunding এর মাধ্যমেও STEEM DAO RESERVE FUND এ SBD জমা করতে পারবো ।


এখন আপনাদের সাথে Proposal এর সংক্ষিপ্ত বিবরণি শেয়ার করি,

image.png

Diagram 1: Flowchart of DAO FUND


আমাদের প্রপোজাল পোস্ট লিংক : https://steemit.com/proposal/@dao.reserve/proposal-for-steem-dao-reserve-fund

আমাদের প্রপোজালকে সমর্থনের জন্য প্রথমে আপনার steemit wallet -এ লগইন করুন : https://steemitwallet.com
এরপরে , এই পেজে যান : https://steemitwallet.com/proposals
এরপরে ওই পেজে "Proposal for STEEM DAO Reserve Fund" নামের প্রোপোজালের বাম পাশের আপভোট সিম্বলে ক্লিক করুন -

Screenshot 2025-03-16 170602.png


বর্তমানে, Steemit প্ল্যাটফর্মটি খুবই নাজুক অবস্থায় রয়েছে।ডেভলপমেন্ট এর অভাবে ইউজারদের আর attract করানো যাচ্ছে না। এই পরিস্থিতিতে নতুন Dapps, BlockChain Game, DeFi প্রজেক্টগুলো এই প্ল্যাটফর্মে আনা অত্যন্ত প্রয়োজনীয়। অন্যথায় আমরা Hive-এর সাথে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বো ।

Steemit ইকোসিস্টেমে আমরা যদি DeFi, Blockchain Game এবং dApps আনি তবে প্ল্যাটফর্মে ইউজার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। কারণ, নতুন ইউজাররা এট্রাক্ট হবে এবং এতে STEEM টোকেনের দাম বৃদ্ধি পেতে পারে।

ব্লকচেইন-ভিত্তিক গেমসগুলো ইউজারদের আরো বেশি এট্রাক্ট করবে, যেখানে Play-to-Earn (P2E) মডেল এ গেমাররা STEEM টোকেন বা ইন-গেম অ্যাসেট আর্ন করতে পারবেন। এতে খুব সহজেই গেমার ও ডেভেলপারদের আকৃষ্ট করা সম্ভব হবে।এতে ব্লকচেইন একটিভিটি বাড়বে, STEEM-এর দীর্ঘমেয়াদী হোল্ডিং বাড়বে এবং তা এর প্রাইসে ইতিবাচকভাবে প্রভাব ফেলবে।

Steemit প্ল্যাটফর্মে (dApps) চালু হলে NFT Marketplace, কনটেন্ট মনিটাইজেশন টুল ও Social dApps এর ব্যবহার বৃদ্ধি পাবে। এতেও ইউজার আকৃষ্ট হবে অনেক বেশি।

যেহেতু ইউজার বৃদ্ধি পাবে ,ডেভেলপমেন্ট বৃদ্ধি পাবে এবং ইনভেস্টর আকৃষ্ট হবে। সে ক্ষেত্রে Steem এর প্রাইস ও বৃদ্ধি পাওয়া সম্ভাবনা অনেক বেশি থাকবে।অর্থাৎ সর্বপরি স্টিমিট ইকোসিস্টেমে পজেটিভ ইমপ্যাক্ট পড়বে ।

তবে ,এই ফান্ড থেকে ফান্ডিং পাওয়ার জন্য কিছু নিয়ম অনুসরণ করতে হবে।নিয়মসমূহ হলো -

প্রপোজাল ক্রিয়েট করা ইউজারকে অবশ্যই ৬০+ রেপুটেশন সম্পন্ন একজন পরিচিত Steemit ডেভেলপার বা কন্ট্রিবিউটরের হতে হবে এবং প্রথম ৩০ জন উইটনেস এর মধ্যে কমপক্ষে ১৬ জনের আপভোট থাকতে হবে। সে সাথে কোনো Steemit প্রপোজালকে তখনই বৈধ হিসেবে গণ্য করা হবে যখন প্রপোজালটি New Return porposal কে ক্রস করবে। ফান্ডের দৈনিক সর্বোচ্চ সীমা 100 SBD নির্ধারণ করা হয়েছে। কাজ চলাকালীন DAO Reserve Fund এর ফান্ড অন্য কোনো অ্যাকাউন্টে স্থানান্তর করা যাবে না বা কাউকে লোন বা STEEM ডেলিগেট করা যাবে না।


এখন আসি নিরাপত্তার বিষয়ে। কারণ এতো বড় এমাউন্টের নিরাপত্তা হতে হবে অত্যন্ত বেশি। এ বিষয়ে আমার প্রস্তাব হলো -

বর্তমানে Steem DAO Reserve Fund ওয়ালেট multisig নয়,যা দ্রুত করা উচিত। নিরাপত্তা বাড়াতে এই ওয়ালেটটি multisig করা ও নিয়মিত পর্যবেক্ষণ ও অডিট করতে হবে। এছাড়া, ওয়ালেটের রিকভারি অ্যাকাউন্ট একজন পরিচিত ও বিশ্বস্ত Steemit User এর একাউন্ট সেট করা উচিত বলে আমি মনে করি।


কোনো প্রশ্ন, মতামত বা অভিযোগ থাকলে এই পোস্ট এ কমেন্ট করুন।সকলকে ধন্যবাদ! আমার মূল প্রস্তাব হলো,চলুন Steemit-কে আরও শক্তিশালী করি।

এই Dao Proposal এর বাজেট হলো - 300 SBD Daily.


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর $PUSS টিপস আনন্দের সহিত গ্রহণীয়

$PUSS Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Green_White_Orange_Modern_Geometric_Online_Training_Banner_20240824_023349_0000.png

»»——⍟——«

Sort:  
 last year 

গত হ্যাংআউটে পুরো বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করার পর কারো বুঝতে কোন সমস্যা থাকার কথা না, পুরো প্লাটফর্মের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই সকলে দ্রুত সমর্থণ করবে বলে আমার বিশ্বাস।

 last year 

আমি যদি কোডিং করতে পারতাম, তাহলে আমিও স্টিমিট এর ডেভলপমেন্ট এ অংশগ্রহণ করতাম। যদিওবা আমি মাত্র কোডিং শেখা শুরু করেছি, ইনশাআল্লাহ্ খুব দ্রুত শেখা শেষ করতে পারবো এবং স্টিমিট এর প্রতি কন্ট্রিবিউট করতে পারবো! 😊

সকল ডেভেলপার এর জন্য অগ্রিম শুভকামনা রইলো।

 last year 

খুবই দূরদর্শী চিন্তা দাদা। পাঁচ বছরে মাত্র একটি প্রপোজাল পাশ হবার পিছনে তাহলে কারন এটাই যা আপনি ব্যাখ্যা করলেন। এই প্রপোজালে সবাই ভোট দিন, এটি পাশ হলে অন্য প্রপোজাল পাশ হতে বেগ পেতে হবে না। স্টিমিটের ডেভেলপমেন্ট হবে। ধন্যবাদ দাদা।

 last year 

দাদা প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই আবারও সম্পূর্ণ বিষয় সুন্দর ভাবে বুঝানোর জন্য। যদিও প্রথমেই আমি ভোট দিয়ে দিয়েছি। এই ফান্ড আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা এখনও ভোট দেয়নি আশা করি আপনার এই পোস্ট পড়ে সকলেই খুব তাড়াতাড়ি ভোট দিয়ে দেবে। আপনার এই উদ্যোগ কে আমরা সবাই সমর্থন করি। আমরা সবাই এটা বিশ্বাস করি আপনি যা করেন তা আমাদের ভালোর জন্যই করেন। ধন্যবাদ দাদা সুন্দর ভাবে সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য।

 last year 

দাদা আপনি প্রতিনিয়ত এই প্লাটফর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে চলেছেন। নতুন যে উদ্যোগ গ্রহণ করেছেন সত্যিই সেটা আমাদের জন্য অনেক ভালো। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলেন হ্যাং আউটে পোস্টের মাধ্যমে আবারও তুলে ধরলেন। এটাই স্টিমেট এর জন্য ভালো একটা প্রপোজাল।

 last year 

যদিও বিগত হ্যাংআউটে আপনি টুকটাক বিষয় বলার চেষ্টা করেছিলেন , তবে আজ যখন তা পোস্টের মাধ্যমে বিস্তারিত লিখে প্রকাশ করেছেন, তা পড়ে বেশ ভালো লাগলো। এই প্লাটফর্মের উন্নতি সাধনের জন্য, এ ধরনের সিদ্ধান্তকে অবশ্যই সাধুবাদ জানাই।

 last year 

Steemit কে আরও শক্তিশালী করার লক্ষ্যে অভিনব এ উদ্যোগকে সাধুবাদ জানাই। আমি অলরেডি ভোট দিয়ে সমর্থন করেছি। আশাকরি স্টিমিটের ডেভেলপমেন্ট ও প্রাইস ফুল খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। তথ্যবহুল পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 last year 

আপনার উদ্যোগ বরাবরই প্রশংসনীয় দাদা,যেটা সবসময় উন্নত চিন্তাশীলতার।আমি ভোট দিয়ে ফেলেছি,আশা করি যারা বাকি রয়েছে তারাও সবাই ভোট দিয়ে এগিয়ে নিয়ে যাবে এই উদ্যোগকে।আপনার লেখা পড়ে অনেকটাই বুঝতে পারলাম,ধন্যবাদ দাদা।

 last year 

দাদা আপনি খুবই সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন। আশা করছি এই উদ্যোগ টির মাধ্যমে স্টিমিট প্লাটফর্মের ব্যাপক উন্নতি ঘটবে।আমি ইতিমধ্যে ডাও প্রপোজালে ভোট প্রদান করেছি। যারা এখন পর্যন্ত ভোট দিতে পারেনি, আশা করছি তারা খুবই দ্রুত সময়ের মধ্যে ভোট প্রদান করবে।আমি মন থেকে বিশ্বাস করি যে, আপনার এই উদ্যোগ টি সফল হবে।

 last year 

Steemit প্ল্যাটফর্মের ভবিষ্যৎ উন্নয়নের জন্য এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ । DAO Reserve Fund প্রস্তাবনা পাশ হলে নতুন ডেভেলপমেন্ট ও প্রজেক্টগুলো আরও সহজ হবে, যা পুরো কমিউনিটিকে শক্তিশালী করবে। আমরা সবাই একসঙ্গে সমর্থন করলে Steemit আরও সামনে এগিয়ে যেতে পারবে। ধন্যবাদ দাদা বিষয়টি সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.047
BTC 73596.33
ETH 2159.67
USDT 1.00
SBD 0.51