মাংস দিয়ে বাঁধাকপির মজার রেসিপি
আসসালামুআলাইকুম,
বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি খুবই মজার একটি ভেজিটেবলস এর রেসিপি নিয়ে।হ্যাঁ বন্ধুরা ভেজিটেবলসের সাথে অ্যাড করেছি মাংস।আমি এখানে শিপের মাংস ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোন ধরনের মাংসই ব্যবহার করতে পারেন। খুবই মজার এই রেসিপিটি। আপনারা চাইলে ভাতের সাথে, রুটি অথবা পরোটার সাথেও উপভোগ করতে পারেন মজার এই ভাজিটি।নরমালি তো মাংস সব সময় একই রকমে রান্না করা হয়, কিন্তু এভাবে একটু ব্যতিক্রম করে রান্না করলেও কিন্তু বেশ ভালই লাগে।যদিও ভাজিতে পানি একটু বেশি হয়ে গিয়েছিল কারণ মাংসে যথেষ্ট পানি ছিল,আর বাঁধাকপিতেও অনেক পানি বের হয়ে যায়। কিন্তু তারপরও অনেক মজা করে খেয়েছিলাম ভাজিটি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।
চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| মাংস | ৮০০ গ্রাম |
| বাঁধাকপি | ১টি |
| পিঁয়াজ কুচি | দেড় কাপ |
| কাঁচা মরিচ | ৪/৫ টি |
| আদা রসুন পেস্ট | হাফ টেবিল চামচ |
| হলুদ গুড়া | ২ চা চামচ |
| কারিপাউডার | ১ টেবিল চামচ |
| জিরা গুঁড়া | ২ চা চামচ |
| লবন | স্বাদমতো |
| ধনেপাতা কুচি | ২ চা চামচ |
| তেজপাতা | ২ টি |
| দারুচিনি | ১ টুকরা |
| গোল মরিচ, লবঙ্গ ও এলাচ | ২/৩ টি করে |
| তেল | ৪ টেবিল চামচ |
কার্যপদ্ধতিঃ
![]() | ![]() |
|---|
প্রথমেই পেঁয়াজ, কাঁচামরিচ ও বাঁধাকপি গুলো কেটে নিয়েছি।
![]() | ![]() |
|---|
এরপর মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর একটি কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন পেস্ট ও লবণ দিয়ে দিয়েছি।
![]() | ![]() |
|---|
এরপর মাংসগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি।
![]() | ![]() |
|---|
এরপর গরম মসলাগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি।
![]() | ![]() |
|---|
এরপর মাংসগুলো সিদ্ধ হয়ে গেলে সকল গুড়া মসলাগুলো দিয়ে কয়েক মিনিট কষিয়ে নিয়েছি।
![]() | ![]() |
|---|
এরপর বাঁধাকপি গুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ফুল আঁচে ৬-৭ মিনিটের জন্য রেখে দিয়েছি।
এরপর ধনেপাতা অ্যাড করে নেড়েচেড়ে আমার রান্না শেষ করেছি।
পরিবেশন এর জন্য রেডি
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR

















