শাতকরা দিয়ে ল্যাম্ব লেগের (lamb leg) মজার রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


IMG_2692.jpeg

আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি খুবই মজাদার একটি রেসিপি নিয়ে।শাতকরা দিয়ে ল্যাম্ব লেগের ( ভেড়ার বাচ্চার পা) মজার একটি রেসিপি।এই রেসিপিটা আমার খুবই পছন্দের।রেসিপিটা আমি প্রথম বানিয়েছি, কারণ এর লেগ অনেক বড় থাকে তাই কাটতে পারি না। সব সময় রেস্টুরেন্টে বানালে আমার জন্য পাঠিয়ে দেয় হাসব্যান্ড। কিন্তু এই প্রথম আমি বাসায় বানিয়েছি, অবশ্য হাজবেন্ড লেগ কেটে দিয়েছিল।আর এই রেসিপিতে সাতকরা দিলে দারুণ স্বাদ হয়।যাইহোক খুবই মজার হয়েছিল আমার এই রেসিপিটি।আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ

উপকরণপরিমাণ
ল্যাম্ব লেগ৩ টি
পিঁয়াজ কুচি৪ কাপ
কাঁচা মরিচ৪/৫ টি
টমেটো কুচি১ কাপ
শাতকর৩/৪ টুকরা
হলুদ গুড়া২ চা চামচ
কারিপাউডার৩ টেবিল চামচ
মরিচ গুঁড়া১ টেবিল চামচ
জিরা গুঁড়া১ টেবিল চামচ
ধনে গুঁড়া১ টেবিল চামচ
তেজপাতা, দারচিনি২ পিস করে
এলাচ, লবঙ্গ, দারচিনি, গোল মরিচ৪/৫ টি করে

কার্যপদ্ধতিঃ

IMG_2462.jpegIMG_2456.jpeg

প্রথমে পেঁয়াজ, টমেটো ও কাঁচা মরিচ কেটে নিয়েছি। এরপর মাংসগুলো বের করে বরফ ছাড়িয়ে নিয়েছি।

IMG_2458.jpegIMG_2461.jpeg

এরপর লেগগুলো কেটে ভালো ভাবে ধুয়ে নিয়েছি।

IMG_2463.jpegIMG_2464.jpeg

এরপর একটি হাঁড়িতে তেল গরম করে তাতে আদা রসুন পেস্ট, পেঁয়াজ কাঁচামরিচ, টমেটো ও লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি।

IMG_2465.jpegIMG_2466.jpeg

এরপর মাংসগুলো দিয়ে দিয়েছি।এরপর সাতকরাগুলো পানিতে ভিজিয়ে রেখেছি বরফ ছাড়নোর জন্য।

IMG_2467.jpegIMG_2469.jpeg

এরপর সাতকরাগুলো এভাবে পাতলা পাতলা করে কেটে মাংসের মধ্যে দিয়ে মাখিয়ে নিয়েছি।

IMG_2470.jpegIMG_2473.jpeg

এরপর পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেলে তাতে সকল গরম মসলা ও গুঁড়া মশলা গুলো দিয়ে দিয়েছি।

IMG_2474.jpegIMG_2481.jpeg

এরপর মসলাগুলো মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে অল্প আঁচে চার-পাঁচ মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি।এরপর তিন কাপ পানি অ্যাড করে ফুল আঁচে রেখে দিয়েছি ৬/৭ মিনিটের জন্য।

IMG_2482.jpeg

ব্যাস হয়ে গেল আমার মজাদার শাতকরা দিয়ে ল্যাম্ব লেগের মজার রেসিপি।

IMG_2486.jpeg

IMG_2484.jpeg

পরিবেশন এর জন্য রেডি

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

শাতকরা জিনিসটা সম্পর্কে আগে সেভাবে কখনো শুনিনি। আজকে প্রথম এই জিনিসটা দেখলাম। আর ল্যাম্ব লেগও কখনো খাওয়া হয়নি। রেসিপিটা দেখে তো খুবই লোভনীয় লাগছে। খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। রেসিপির কালার টা বেশ লোভনীয় লাগছে দেখতে। নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি আজকে ইউনিক একটা রেসিপি তৈরি করেছেন।ভেড়ার মাংস অথবা পা কোনটাই খাওয়া হয়নি। কিন্তু আপনার কাছে দেখে অনেক ভালো লেগেছে। আপনার তৈরি করা রেসিপিটা দেখেই অনেক লোভনীয় লাগতেছে, নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছিল। মনে হচ্ছে অনেক মজা করেই খেয়েছিলেন এটা। যেভাবে পরিবেশন করেছেন এরকম ভাবে যদি এখন পেতাম, তাহলে তো বেশ মজা করেই খেতে পারতাম। এত মজাদার একটা রেসিপি তৈরি করে শেয়ার করেছেন দেখেই অসম্ভব ভালো লাগলো।

 2 years ago 

শাতকরা দিয়ে ল্যাম্ব লেগের মজার রেসিপি দেখে যেতে ইচ্ছা করছে। আপনার রেসিপির পরিবেশনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এত সুস্বাদু মর্যাদা রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সিলেটের বিখ্যাত শাতকরার নাম শুনেছি, কিন্তু কখনো খাওয়া হয়নি। যতটুকু জানি শাতকরা হচ্ছে লেবুর মতো। যাইহোক বেশ লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন আপু। এই রেসিপিটা দিয়ে গরম গরম পরোটা খেতে খুবই ইয়াম্মি লাগবে। যাইহোক এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনারাই তো মজা আপু । কোন কিছু বাসায় রান্না করতে না ইচ্ছা করলে রেস্টুরেন্ট থেকে নিয়ে এসে খেতে পারেন। আমিও আজকে পা রান্না করেছি। অবশ্য সাতকরা দেইনি। আপনার ল্যাম্ব লেগের রেসিপির কালার কিন্তু খুব লোভনীয় লাগছে দেখতে। খেতেও নিশ্চয়ই মজাদার হয়েছিল।