পল্লী জীবনের লোকবিশ্বাস ও কুসংস্কার
Image Created by OpenAI
বাংলার পল্লী জীবন মানেই একদম প্রকৃতির কাছাকাছি বসবাস করা। আর গ্রামের মানুষের জীবনধারা খুবই সরল হয়ে থাকে। তবে গ্রামের দিকে একটা বিষয় এখনও চলে আসছে, আর সেটা হলো- নানা লোকবিশ্বাস ও কুসংস্কার। আর এটা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। যদিও বর্তমানে আধুনিক শিক্ষা ও প্রযুক্তির ছোঁয়া গ্রামে পৌঁছেছে, কিন্তু আজও বহু মানুষ এসব বিশ্বাসের প্রভাব অনুভব করেন। এই লোকবিশ্বাস কখনো আশ্বাস দেয়, কখনো ভয় দেখায়, আবার কখনো সমাজকে এক অদৃশ্য নিয়মে বেঁধে দেয়। এই লোকবিশ্বাস হলো এমন কিছু ধারণা বা বিশ্বাস, যা লোকমুখে এমনি এমনি গড়ে ওঠে, যার কোনো বৈজ্ঞানিক প্রমাণ থাকে না। এই যেমন আমরা আগেকার মানুষের মুখে সবসময় শুনতে দেখি যে- বাঁ চোখ কাঁপলে কোনো খারাপ খবর আসবে বা খারাপ কিছু ঘটতে যাচ্ছে।
তারপর পথে চলতে চলতে বিড়াল পথ কাটলে সেটা অশুভ লক্ষণ। এইসব নানা কুসংস্কার মূলক কথা চলতেই আছে লোকমুখে। যদিও অনেক সময় এইগুলো আমাদের সতর্ক হতে শেখায়, কিন্তু এইগুলো বেশিরভাগ ক্ষেত্রে বিভ্রান্ত বা ভয়ের সৃষ্টি করে থাকে। এছাড়া পল্লী জীবনের কিছু কুসংস্কার রয়েছে, যেমন- যদি শিশুদের কোনো রোগ হয়, তাহলে আগে ডাক্তার এর কাছে না গিয়ে তান্ত্রিক এর কাছে বা ওঝা এদের কাছে যেতো। কারণ এই যে একটা অন্ধবিশ্বাস রয়েছে। এছাড়া আরো দেখা যেতো যে, অসুস্থ হয়েছে বলে তার কারণ বের করতো- কারো নজর লেগেছে। এইসব কুসংস্কার স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি সবকিছুর অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়।
