শেষ ফোনকলের রহস্য ( পর্ব ১২ )

in আমার বাংলা ব্লগ16 hours ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000085633.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে একটা নতুন গল্প শেয়ার করে নেবো। গল্পটির নাম হলো "শেষ ফোনকলের রহস্য"। এর দ্বাদশ পর্ব শেয়ার করবো। এরপর পুরোনো কাঠের সিঁড়ি কেঁপে উঠল। রুদ্রজিৎ অর্ণবের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বললেন- পেছনের গোপন সিঁড়ি দিয়ে বেরিয়ে যাও এখনই! অর্ণব দ্বিধায় পড়ে গেল, আপনাকে একা রেখে যাব? সময় নেই! হঠাৎ ঘরের দরজা প্রচণ্ড শব্দে কেঁপে উঠল। বাইরে থেকে কেউ চিৎকার করে বলল- দরজা খুলে দাও! নইলে ভেঙে ফেলব! রুদ্রজিৎ অর্ণবকে দেয়ালের পাশে থাকা একটি বুকশেলফ সরাতে বললেন। বুক শেলফের পেছনে সত্যিই একটি সরু গোপন দরজা।

অর্ণব দরজার ভেতরে ঢুকতেই রুদ্রজিৎ শেষবারের মতো বললেন- মনে রেখো যাকে তুমি প্রথম দিন থেকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছ, আসল বিশ্বাসঘাতক সেই। দরজাটি ভেতর থেকে বন্ধ হয়ে গেল। অন্ধকার সরু সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে অর্ণবের কানে ভেসে এল- একটি গুলির শব্দ। তারপর আরেকটি, তারপর...একটি হৃদয়বিদারক চিৎকার। অর্ণব থেমে গেল, তার বুকের ভেতর ধুকপুকানি বাড়তে লাগল। সে জানে না উপরে কী ঘটেছে। কিন্তু ঠিক তখনই তার মোবাইল আবার কেঁপে উঠল। স্ক্রিনে সেই একই লেখা- Unknown Number. কাঁপা হাতে সে কলটি রিসিভ করল। ওপাশ থেকে ভেসে এল খুব পরিচিত, শান্ত একটি কণ্ঠ- অর্ণব, এবার তুমি সত্যের একেবারে দরজায় দাঁড়িয়ে আছ।

কিন্তু সাবধান। তোমার পাশে যে দাঁড়িয়ে আছে, সে-ই তোমার সবচেয়ে বড় শত্রু। অর্ণব বিস্ময়ে চারপাশে তাকাল, কারণ অন্ধকার সুড়ঙ্গের শেষ মাথায় ঠিক তখনই একটি মানুষের ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। অন্ধকার সুড়ঙ্গের ভেতর বাতাস ভারী হয়ে আছে। মাথার ওপর কোথাও থেকে পানি পড়ছে। প্রতিটি ফোঁটার শব্দ যেন সুড়ঙ্গের দেয়ালে প্রতিধ্বনিত হয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। অর্ণব মোবাইলের টর্চ শক্ত করে ধরে দাঁড়িয়ে। স্ক্রিনে কল এখনও চালু, ওপাশ থেকে আর কোনো শব্দ আসছে না। ঠিক তখনই সুড়ঙ্গের শেষ প্রান্তে দেখা যাওয়া মানুষের ছায়াটি ধীরে ধীরে কাছে এগিয়ে এল। অর্ণবের বুক ধড়ফড় করছে, টর্চের আলো মুখে পড়তেই সে স্তব্ধ হয়ে গেল- রুদ্র! তার অফিসের সহকর্মী রুদ্র।

মুখে ধুলো, শার্ট ছিঁড়ে গেছে। কিন্তু তার চোখ দুটো অদ্ভুত শান্ত। রুদ্র মৃদু হেসে বলল- অনেক দেরি করে ফেলেছ, বন্ধু। অর্ণব কয়েক কদম পিছিয়ে গেল। তার মাথায় তখন রুদ্রজিতের শেষ কথা ঘুরছে- যাকে তুমি প্রথম দিন থেকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছ, আসল বিশ্বাসঘাতক সেই। অর্ণব নিচু গলায় বলল- তুই...? রুদ্র দীর্ঘশ্বাস ফেলল- হ্যাঁ, এবার আর লুকিয়ে লাভ নেই। কয়েক মুহূর্ত কেউ কোনো কথা বলল না। শুধু দূরে পুলিশের সাইরেনের ক্ষীণ শব্দ ভেসে আসছিল। রুদ্র ধীরে ধীরে বলল- আমি কখনও চাইনি ব্যাপারটা এত দূর গড়াক। তাহলে এসব কেন করলি? রুদ্র কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল- কারণ আমি একা ছিলাম না। সে সুড়ঙ্গের দেয়ালে টর্চের আলো ফেলল।.....


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟