কালো চোখের মেয়ে ( পর্ব ১২ )

in আমার বাংলা ব্লগ23 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000068871.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে "কালো চোখের মেয়ে" গল্পটির দ্বাদশ পর্ব শেয়ার করে নেবো। তো এরপরে আসলে সংগ্রাম চিন্তা করলো এইগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবে এবং এই বিষয়ে সত্যটা তুলে ধরবে। তো সেই হিসেবে শেয়ার করার পরে প্রথমে কেউ বিশ্বাস করল না। তারপর কমেন্ট আসতে শুরু করল- এই চোখগুলো কেন এত অস্বস্তিকর? রাতে ঘুম আসেনি এবং এই ছবিগুলো অন্যরকম। আর সংগ্রাম লক্ষ করল- তার নিজের চোখে একটা অদ্ভুত পরিবর্তন। অর্থাৎ রঙ ফিকে হয়ে যাচ্ছে, আলো সহ্য করতে পারছে না। এছাড়া আয়নার সামনে দাঁড়িয়ে দেখলো- চোখের কোণ দুটো একটু একটু করে কালো হয়ে আসছে।

ওই রাতেই আবারো সে এলো এবং সে বললো- তুমি ভালো কাজ করছ। এখন মানুষ দেখছে। এরপর সংগ্রাম জিজ্ঞাসা করলো- আর আমি? সে কিছু বলল না। শুধু আমার কাঁধে হাত রাখল, কিন্তু হাতটা খুবই ঠান্ডা। এইবার সংগ্রাম বিষয়টা বুঝতে পারে যে- মুক্তির রাস্তা খুলছে। কিন্তু সেটা একজনের জন্য নয়। শেষ ছবিটা তোলার আগে সংগ্রাম অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল আয়নার সামনে। আলো জ্বালানো ছিল, তবু নিজের মুখটা ঠিকঠাক চিনতে পারছিল না সংগ্রাম। এদিকে চোখের সাদা অংশ প্রায় নেই, কালো রঙটা ধীরে ধীরে পুরো চোখ গ্রাস করছে। সংগ্রাম জানতো- এটা কখনো থামার নয়।

ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর পরিস্থিতি অনেকটা বদলে গেছে। কারণ অদ্ভুতভাবে মানুষ ছবিগুলো শুধু দেখছে না—অনুভবও করছে। কেউ বলছে- ঘুমের মধ্যে কান্না শুনছে। আবার কেউ বলছে- পরিত্যক্ত জায়গায় গেলে অকারণ ভয় লাগছে। সবচেয়ে ভয়ংকর কমেন্টটা এসেছিল এক রাতে- এই চোখগুলো… আমার স্বপ্নে এসেছে। সংগ্রাম এরপর ফোনটা নামিয়ে রাখল। বুকের ভেতর একটা অদ্ভুত শূন্যতা অনুভব হতে লাগে। আর সে কথা রেখেছে। মানুষ এখন দেখছে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়- এর দাম কে দিচ্ছে? এতক্ষণ যে "সে" শব্দটা বললাম, এটা মূলত সেই কালো চোখের মেয়েটা।

সেই রাতেই সে এল। কিন্তু এবার আর কোয়ার্টারে নয়- সোজা আমার ঘরে। কোনো দরজা খোলার শব্দ হয়নি, কোনো ছায়া নড়েনি। কিন্তু শুধু সে ছিল। এরপর সে বললো- সময় হয়ে গেছে। সংগ্রাম তখন শান্ত মনে বললো- আমি সেটা জানি। এরপর মেয়েটি জিজ্ঞাসা করলো- তুমি ভয় পাচ্ছ? সংগ্রাম মাথা নেড়ে বললো- না, কিন্তু আমি শুধু জানতে চাই, শেষে কি হবে? সে জানালার দিকে তাকাল। বাইরে শহরের আলো ঝলমল করছে। কিছুক্ষণ পরে সে বলল- শেষ বলে কিছু নেই, শুধু দেখা আর না-দেখা। সংগ্রাম ধীরে ধীরে জিজ্ঞেস করল- তুমি কি মুক্তি পাবে?....


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.066
BTC 71292.98
ETH 2194.15
USDT 1.00
SBD 0.49