মধ্যরাতের অতিথি ( পর্ব ৭ )

in আমার বাংলা ব্লগ2 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000090513.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে নতুন গল্প "মধ্যরাতের অতিথি" এর সপ্তম পর্ব শেয়ার করে নেবো। তো ছবিতে চারজন মানুষ দাঁড়িয়ে ছিল। একজন তরুণ অমল মুখার্জি, একজন মহিলা, একজন ছোট ছেলে। আর অর্ণবের বাবা। অর্ণব ছবিটা হাতে নিয়ে স্থির হয়ে গেল। তার বাবা তখন খুবই তরুণ। ছবির পেছনে একটা তারিখ- ১৭ জুলাই, ১৯৮৬। অর্ণবের চোখ আটকে গেল ছবির ছোট ছেলেটির ওপর। ছেলেটি অমলের পাশে দাঁড়িয়ে আছে এবং তার মুখ অদ্ভুতভাবে পরিচিত। অর্ণব নিজের মুখের সঙ্গে ছবির ছেলেটির মুখ মিলিয়ে দেখতে লাগল- চোখ, নাক, ঠোঁট। সবকিছু যেন তারই মতো, কিন্তু সেটা অসম্ভব। কারণ ছবিটি তোলা হয়েছিল তার জন্মের দশ বছর আগে।অর্ণবের মাথা ঘুরে উঠল- এটা কে?

তারপর বাক্সের ভেতর থেকে আরেকটা কাগজ বের করল।কাগজের ওপর বড় অক্ষরে লেখা- অর্ণবের জন্য। তার হাত কেঁপে উঠল এবং সে চিঠিটা খুলল।ভেতরে লেখা- যদি তুমি এই চিঠি পড়ো, তাহলে বুঝতে হবে বাড়িটা তোমাকে বেছে নিয়েছে। অর্ণবের নিঃশ্বাস ভারী হয়ে গেল। তোমার জন্মের আগেই তোমার জন্য এই বাড়িতে একটা জায়গা রাখা হয়েছিল। আরেকটা লাইন- কিন্তু তোমার বাবা প্রতিশ্রুতি ভেঙেছিল। অর্ণবের চোখে বিস্ময়, সে ভেবেছিল তোমাকে নিয়ে পালিয়ে গেলে সব শেষ হয়ে যাবে। কিন্তু বাড়ি কাউকে ভুলে যায় না। অর্ণবের হাত কাঁপছিল আর শেষে লেখা- যে রাতে তুমি ত্রিশ বছরে পা দেবে, সে তোমাকে নিতে আসবে। অর্ণব তারিখটা দেখল, অর্থাৎ তার জন্মদিনের তারিখ।

আর তারপর শেষ লাইন- মনে রেখো, মধ্যরাতের অতিথি দরজা দিয়ে আসে না। সে আসে স্মৃতির ভেতর দিয়ে। অর্ণব চিঠিটা নামিয়ে রাখল। তার মাথার ভেতর যেন বিস্ফোরণ ঘটছে। সে কখনও কাউকে বলেনি যে ছোটবেলায় তার একটা অদ্ভুত স্মৃতি আছে। একটা স্বপ্ন, প্রায় প্রতি বছর একই স্বপ্ন। সে একটা অন্ধকার বাড়ির সামনে দাঁড়িয়ে। দরজা বন্ধ, ভেতর থেকে কেউ ডাকছে- অর্ণব আর দরজার সামনে দাঁড়িয়ে একজন মানুষ। মুখ দেখা যায় না, শুধু হাতে একটা পুরোনো লণ্ঠন। স্বপ্নটা সে সবসময় ভুলে যেত। কিন্তু আজ সবকিছু মনে পড়ছে। অর্ণব বাক্সের ভেতর আরও কিছু খুঁজতে লাগল। একটা পুরোনো চাবি, একটা ছোট ক্যাসেট আর একটা সংবাদ পত্রের কাটা অংশ। সংবাদপত্রের তারিখ- ১৮ জুলাই, ১৯৮৬। শিরোনাম দেখে অর্ণবের বুক কেঁপে উঠল।

একই রাতে নিখোঁজ তিনজন- রহস্যে শান্তিনিকেতন ভিলা। খবরের নিচে লেখা ছিল- গতকাল গভীর রাতে গ্রামের শেষ প্রান্তের পুরোনো বাড়ি থেকে তিনজন নিখোঁজ হয়েছেন।নিখোঁজ ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাড়ির মালিক অমল মুখার্জি, তাঁর স্ত্রী মাধবী দেবী এবং দশ বছর বয়সি ছেলে অয়ন। অর্ণব থমকে গেল। অয়ন- ছবির সেই ছেলেটির নাম অয়ন। সে আবার ছবির দিকে তাকাল। ছেলেটির মুখ তার নিজের মুখের মতো। সংবাদপত্রে আরও লেখা- ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। কোনো ভাঙচুরের চিহ্ন পাওয়া যায়নি। বাড়ির উত্তর দিকের একটি ঘর থেকে শুধু একটি রক্তমাখা লণ্ঠন উদ্ধার করা হয়েছে। অর্ণবের বুকের ভেতর ঠান্ডা স্রোত বয়ে গেল। সে ক্যাসেটটা হাতে নিল, কিন্তু তার কাছে ক্যাসেট চালানোর কোনো যন্ত্র নেই।.....


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png