মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন ( পর্ব ৩ )

ChatGPT Image Dec 29, 2025, 01_50_53 PM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে 'মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন' গল্পের তৃতীয় পর্ব শেয়ার করে নেবো। তো এরপরে দোতলায় উঠে যখন তার চোখ ধুলো জমা কাঠের জানালার দিকে গিয়ে পড়লো, তখন সঞ্জয় কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেলো। কারণ একসময় তার ছেলেবেলা এই দত্ত বাড়িতে কেটেছে। তবে সে এই ধুলো জমা কাঠের দরজা চাবি দিয়ে যখন খুলতে গেলো, তখন তার হাতটা যেনো এক মুহূর্তের জন্য আটকে গেলো। কারণ তার দরজার ওপারে ছেলেবেলা কেটেছে আর সেই কথা মনে পড়ে যায়। তো যাইহোক, দরজা খোলার পরে যেনো একটা ঠান্ডা হাওয়া বয়ে গেলো, যেনো দীর্ঘদিন ধরে তার জন্য অপেক্ষা করছিলো।

সঞ্জয় ঘাড়ের থেকে ব্যাগটা নিচে রাখলো এবং ঘরের মধ্যে সহ সব জায়গায় ঘুরে ঘুরে দেখতে লাগলো। সেই পুরোনো আলমারি, বাবার সেই পুরোনো ঝোলানো ঘড়ি ইত্যাদি অনেক কিছু। সবকিছুই যেভাবে ছেড়ে গিয়েছিলো, সেইভাবেই আছে। কিন্তু একটা জিনিষ পরিবর্তন হয়েছে আর সেটা হলো- এই দত্ত বাড়ির নীরবতা আর সেটা এখন ধীরে ধীরে আরো গভীর হয়েছে। এইসব এর মাঝে হঠাৎ করে কে যেনো দরজায় টোকা দিয়ে উঠলো। সঞ্জয় তো চমকে উঠলো সাথে সাথে, কারণ এই নীরব জায়গায় হঠাৎ কে আসলো। এইরকম সন্ধ্যায় কারো আসার কথা নয় আর যদি গ্রামের কেউ হতো, তাহলে তো আগে ডাক দিত।...