ট্রেনে ঘটে যাওয়া অদ্ভূত ঘটনা ( পর্ব ০২ )
Image Created by OpenAI
আপনাদের সাথে 'ট্রেনে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা' গল্পটির দ্বিতীয় পর্ব শেয়ার করে নেবো। তো পরেশ লাস্ট ট্রেনে ওঠার পরে অদ্ভূত কিছু অনুভব করে অর্থাৎ কেউ যেনো তাকে দেখছে এইরকম আর কি। কিন্তু সেখানে কেউ ছিল না। এরপর পরেশ অন্য একটি কামরায় ঢুকলো। সেখানেও আজকে স্বাভাবিক ভাবে লোকজন অনেক কম অর্থাৎ পরেশ ভেবেছিল সে যে কামরায় উঠেছিলো, সেটাতে লোকজন এত কম কেন! মূলত সেটা পরীক্ষা করার জন্যই অন্য একটা কামরায় ঢুকে পড়ে। তো পরীক্ষা করে দেখলো যে, আসলেই সব কামরায় একই অবস্থা কিনা। যাইহোক, একজন বৃদ্ধ লোক আর আমি একই সিটে বসে পড়েছিলাম।
তো এরপরে ট্রেন ছেড়ে চলে যায়, সেখানে স্টেশন, মানুষ আর আলো সবকিছুই পেছনে ফেলে চলে যায় । ট্রেন সামনের দিকে যতো এগিয়ে যাচ্ছে, ততো বাইরের অন্ধকার ঘনিয়ে আসতে থাকে। হঠাৎ করে পলাশ খেয়াল করলো, সামনে একজন বসে আছে। কিন্তু পরেশ তো নিশ্চিত যে, সামনে এখানে কেউ ছিলোনা। লোকটার মুখে অস্বাভাবিক একটা শান্ত ভাব রয়েছে এবং চোখ দুটো যেনো স্থির অবস্থায় আছে। মনে হচ্ছে বহুদিন ধরে কিছু দেখছে, কিন্তু আবার কিছুই দেখছে না। অদ্ভূত একটা ব্যাপার।....
