মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন ( পর্ব ১০ )
Image Created by OpenAI
আপনাদের সাথে 'মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন' গল্পের দশম পর্ব শেয়ার করে নেবো। তো ওই ঝড়-বৃষ্টির রাতে উপরের দোতলা থেকে কারো খালি পায়ে হেঁটে আসার শব্দ শুনতে পায় সঞ্জয়। সেই সময়ে সঞ্জয় দরজা খুলে বাইরে দেখলো এবং বাইরে কারো একটা ছায়া নড়তে দেখা যায়। সঞ্জয় মনে মনে ভাবতে লাগে, ডাকবে কিনা। তনমন করতে করতে ডাক দিলো অর্থাৎ ওখানে কে? কিন্তু কোনো উত্তর আসলো না। সঞ্জয় তখন কোনো উত্তর না পেয়ে নিচের ঘরের দিকে নামতে শুরু করলো এবং সিঁড়ি দিয়ে প্রতিটা ধাপ যখন অতিক্রম করছে, তখন তার বুকের ভেতরটা ধুকপুক করতে শুরু করলো। এদিকে নিচে এসে দেখে শোয়ার ঘরে সেই অপরিচিত লোকটা নেই।
সঞ্জয় তার ঘরের ভেতরে এদিকে ওদিকে দেখতে দেখতে টেবিলের উপর লোকটার সেই চামড়ার ব্যাগটা দেখতে পেলো এবং এই ব্যাগে দেখলো তাতে কিছু পুরোনো কাগজ আর একটা ডায়েরি। সঞ্জয় এর মনে তখন এই ডায়েরিটা খুলে দেখার কৌতুহল উৎপন্ন হলো। কিন্তু অন্যের ব্যাগে না বলে হাত দেওয়াটা ঠিক হবে কিনা এইসব ভাবতে ভাবতে কৌতুহল এর বশে খুলেই ফেললো। ডায়েরির প্রথম পাতায় আবার সঞ্জয় এর বাবার হাতের লেখা। সেখানে লেখা আছে- সঞ্জয় যদি কোনোদিন ফিরে আসে, তাহলে তাকে সত্যি জানতেই হবে। সঞ্জয় এর হাত তখন থর থর করে কাঁপতে শুরু করলো এবং তখনই পেছন থেকে সেই লোকটার গলার আওয়াজ ভেসে আসলো- সঞ্জয়, তুমি ডায়েরিটা খুলেছ মানেই তোমাকে পিছিয়ে আসার আর সুযোগ নেই।....

@un-stoppable
গল্পের মোড় এখন যেদিকে ঘুরলো, তাতে পরবর্তী অংশের জন্য কৌতূহল আরও বেড়ে গেল। বিশেষ করে ডায়েরির প্রথম পাতায় সঞ্জয়ের বাবার হাতের লেখা এবং সেই রহস্যময় লোকটির হঠাৎ পেছন থেকে কথা বলে ওঠা পুরো দৃশ্যটি গা ছমছমে ছিল। সঞ্জয় এখন কী সত্য জানতে পারবে, তা জানার অপেক্ষায় রইলাম। চমৎকার লেখনী অসংখ্য ধন্যবাদ আপনাকে🌸😊
আমি 'আফরিন' 'আমার বাংলা ব্লগ' কমিউনিটির একজন এক্টিভ মেম্বার প্রতিনিয়ত আমি অপেক্ষা করি আপনাদের মিনিংফুল একটা ব্লগ এর জন্য,পরবর্তী ব্লগ এর অপেক্ষায় থাকবো আমি প্রতিনিয়ত পড়তে ও লিখতে পছন্দ করি,
আপনার কাছে আমি আমার এই কমেন্টের একটা রিপ্লে প্রত্যাশা করি🌸❤️