মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন ( পর্ব ৫ )
Image Created by OpenAI
আপনাদের সাথে 'মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন' গল্পের পঞ্চম পর্ব শেয়ার করে নেবো। তো যে লোকটা সঞ্জয় এর দত্ত বাংলোতে এসেছিল, সে হালকা হাসি দিয়ে সঞ্জয় এর পরিচয় দিয়ে দিলো। এদিকে সঞ্জয় তাকে চিনতে পারছে না। তো সঞ্জয় লোকটিকে বললো- হ্যা, আমার নামই সঞ্জয়। কিন্তু আপনাকে ঠিক চিনতে পারলাম না? লোকটি পরে সঞ্জয়কে বললো- তুমি আমাকে চিনবে না। কারণ আমি তোমার বাবার খুবই পরিচিত এবং কাছের বন্ধু ছিলাম। আর আজ না এলে হয়তো আর আসা হতো না, তাই আজই চলে আসলাম তোমাদের বাড়িতে। লোকটির কথা শেষ হওয়ার আগেই কোথায় একটা বজ্রপাত এর শব্দের মতো শব্দ হলো।এরপর হঠাৎ হাতে এক ফোঁটা বৃষ্টির জল এসে পড়লো।
সঞ্জয় আসলে কিছুই বুঝে উঠতে পারছে না কি করবে। কারণ এদিকে আবহাওয়াও অনেক খারাপ করেছে। লোকটিকে দরজা খুলে ভেতরে আসতে দেবো কিনা সেটা নিয়েই সঞ্জয় চিন্তায় পড়ে যায়। সঞ্জয় এর কাছে লোকটি অনেক সন্দেহজনক মনে হতে লাগে, ফলে মনে হয় এটার মাধ্যমে বহু বছর ধরে চাপা পড়া কোনো ভয়ংকর সত্যের কথা বেরিয়ে আসবে! আর সেই মেঘলা সন্ধ্যায় সঞ্জয় এর জীবনে এক অদ্ভূত অধ্যায় এর শুরু হলো। তো অনেক কিছু ভাবনার পরে সঞ্জয় লোকটিকে আসলে কোন যুক্তিতে বাড়িতে ঢুকতে দিয়েছিলো, সেটা সে জানে না। কিন্তু বাস্তবে বাবার পরিচিত হিসেবে ঢুকতে দিয়েছিলো। এরপর লোকটিকে ভেতরে ঢুকিয়ে দিলো এবং লোকটার কোর্ট থেকে একটা ভেজা গন্ধ আসতে লাগে। অর্থাৎ বৃষ্টির জলে ভেজা গন্ধ।...
