টেরাকোটা শিল্প

ChatGPT Image Jan 24, 2026, 12_48_07 PM.png

Image Created by OpenAI

টেরাকোটা শিল্প বাংলার অনেক প্রাচীন একটা শিল্প। এই শিল্প বাংলার একটা চিরস্মরনীয় ঐতিহ্য। বাংলার মাটির সঙ্গে শিল্পের সম্পর্ক অনেক বছরের। আর সেই মাটিকে আগুনে পুড়িয়ে রূপ দেওয়ার যে শৈল্পিক ঐতিহ্য, তার এক অনন্য নিদর্শন হলো এই টেরাকোটার শিল্প। আর এই শিল্পের প্রাণকেন্দ্র হিসেবে যে জেলার নাম প্রথমেই উঠে আসে, তা হলো আমাদের বাঁকুড়া। প্রাচীনকাল থেকেই বাঁকুড়ার শিল্পীদের মাটির সঙ্গে এক গভীর সম্পর্ক রয়েছে। এই শিল্প বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের এক অমূল্য সম্পদ। টেরাকোটা শব্দটির আক্ষরিক অর্থ হলো 'পোড়া মাটি'। প্রাচীন সভ্যতা থেকেই মানুষ মাটিকে ব্যবহার করে দৈনন্দিন প্রয়োজন ও ধর্মীয় কাজে শিল্পরূপ দিয়ে এসেছে এবং এখনো দিচ্ছে।

বাঁকুড়ার লাল মাটি এই শিল্পের জন্য বিশেষভাবে উপযোগী, যা পোড়ানোর পর আরো শক্ত ও মজবুত হয়। তারা সাধারণত মাটি দিয়ে যেসব টেরাকোটার কাজ করে থাকে, তা দেখতে অনেক সুন্দর হয়ে থাকে। তবে বাঁকুড়ার টেরাকোটা শিল্প শুধু সৌন্দর্যের জন্য নয়, এর সঙ্গে জড়িয়ে আছে গ্রামীণ জীবন। এখানকার শিল্পীরা মাটির তৈরি মূর্তি, ঘোড়া, হাতি, দেব-দেবীর প্রতিমা ইত্যাদি অসাধারণ দক্ষতার সাথে করে আসছে। আর এটা বাঁকুড়া জেলায় প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। বাঁকুড়ায় মূলত যেসব মাটির তৈরী জিনিস রয়েছে, তার মধ্যে ঘোড়া অনেক প্রসিদ্ধ। এটি শুধু আজ বাংলায় নয়, সারা দেশেই লোকশিল্পের এক প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছে।

Sort:  

Good post, my friend, and I pray that your membership card will be filled.

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.30
JST 0.056
BTC 73654.05
ETH 2329.90
USDT 1.00
SBD 0.50