পরিত্যক্ত হাসপাতালের রহস্য ( পর্ব ১৭ )

ChatGPT Image Feb 28, 2026, 12_27_27 PM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে নতুন একটি গল্প "পরিত্যক্ত হাসপাতালের রহস্য" এর ১৭ তম পর্ব শেয়ার করে নেবো। এরপর ছটপট করতে লাগলে রক্তমাখা অর্ণব এর শরীর অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে, শিরাগুলো ফুলে উঠতে থাকে। এরপর চোখের রঙ বদলে যেতে লাগে। এরপর সেখানে একজন নার্স ভয়ে বলল- স্যার এটা ঠিক হচ্ছে না। এরপর হঠাৎ রোগীটা স্থির হয়ে গেল এবং সাথে সাথে পুরো ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেলো। তারপর-সে চোখ খুলল, কিন্তু চোখ পুরো কালো হয়ে গেলো। পরের দৃশ্যটা যেন ঝড়ের মতো এগোল অর্থাৎ অস্বাভাবিক ব্যাপার ছিল। সেখানে থাকা একজন ১৩ নম্বর রোগি হঠাৎ বাঁধন ছিড়ে ফেলল সর্বোচ্চ শক্তির দ্বারা। সেখানে থাকা একজন ডক্টর এর উপর গিয়ে হামলা করে দেয়।

এরপর অদ্ভূত সবকিছু ঘটতে লাগলো অর্থাৎ চিৎকার, রক্ত, কাঁচ ভাঙ্গার শব্দ। এইসব দৃশ্য দেখে অর্ণব চোখ বন্ধ করে ফেললো এবং বলতে লাগে- থামাও..থামাও। কিন্তু এইসব দৃশ্য থামার কোনো নামই নেই। হঠাৎ করে এর মধ্যে হাসপাতালের অবস্থা বদলে গেলো অর্থাৎ সব রোগীরা একে একে পাগলের মতো আচরণ করতে শুরু করল। কেউ দেয়ালে মাথা ঠুকছে, কেউ নিজের শরীর আঁচড়াচ্ছে, কেউ চিৎকার করছে। অস্বাভাবিক আচরণ, যেনো একটা নরক খানা পরিনত হয়েছে। সেখানে রক্তমাখা অর্ণব ধীরে ধীরে বলল- ওরা একটা সিরাম বানিয়েছিল, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। কিন্তু সেটা আমাদের বদলে দিয়েছিল।....