পরিত্যক্ত হাসপাতালের রহস্য ( পর্ব ২১ )
Image Created by OpenAI
আপনাদের সাথে নতুন একটি গল্প "পরিত্যক্ত হাসপাতালের রহস্য" এর ২১ তম পর্ব শেয়ার করে নেবো। এরপরে সেই বিশাল দানবটা ধীরে ধীরে এগিয়ে এল অর্ণব এর দিকে। তার প্রতিটা পদক্ষেপে এত আওয়াজ হচ্ছে, যে মেঝে ফেটে যাচ্ছে। এরপর সেই রক্তমাখা অর্ণব বললো- দ্রুত সিদ্ধান্ত নাও, তুমি মানুষ...না, আমাদের একজন? অর্ণব সরাসরি বললো- আমি মানুষ। এরপর এক মুহূর্ত নিস্তব্ধতা। তারপর চারপাশে ফিসফিসানি শুরু হল- মানুষ… মানুষ… মানুষ…। আর সেই শব্দে মিশে আছে ঘৃণা আর ক্ষুধা । দানবটা মাথা কাত করল এবং বললো- মানুষরা আমাদের মেরেছিল। ওরা আমাদের পরীক্ষা করেছিল, বন্দি করেছিল। তারপর ধ্বংস করতে চেয়েছিল। এরপর হঠাৎ সে খুব কাছে ঝুঁকে এল। অর্ণব তার নিঃশ্বাসের তাপ অনুভব করল- গরম এবং দুর্গন্ধময়।
দানবটি আবার বললো- তুমি আমাদের একজন। তুমি তাদের মতো নও। অর্ণব চোখ বন্ধ করল এবং তার মাথার ভেতর আবার স্মৃতির ঝড় উঠলো- ডাক্তারদের চিৎকার, আগুন, বিস্ফোরণ এবং অন্ধকারে আটকে পড়া রোগীরা। অর্ণব এর আরো একটা অনুভূতি- আর একটা অনুভূতি- ক্ষুধা। অস্বাভাবিক, হিংস্র ক্ষুধা। সে কেঁপে উঠল- না, আমি এটা নই। ঠিক তখনই করিডরের দূর প্রান্তে হঠাৎ আলো জ্বলে উঠল। সব দানব একসাথে ঘুরে তাকাল। সেখানে দাঁড়িয়ে আছে রক্তমাখা অর্ণব। কিন্তু এবার তার চেহারা বদলে গেছে। চোখে অদ্ভুত উজ্জ্বলতা। শরীর থেকে যেন কালো ধোঁয়া বেরোচ্ছে। সে শান্ত গলায় বলল- ওকে ছেড়ে দাও। দানবটা গর্জে উঠল এবং বললো....
