আলোকচিত্র
অনেক দিন ধরেই ফটোগ্রাফি পোস্ট করা হয় না। আসলে অনেক কিছুতেই আজকাল আগ্রহ হারিয়ে যাচ্ছে। যদিও বিষয়গুলো টুকটাক আন্দাজ করতে পারছি, তবে সেভাবে গুছিয়ে উঠতে পারছি না।
যাই হোক, কখনো ভারসাম্যহীনতায় ভুগতে হবে কিংবা প্রচুর আগ্রহ নিয়েও জীবন চলবে—এই বোধ ইতিমধ্যেই রপ্ত হয়েছে। সহজ কথায়, এগিয়ে যাওয়ার পথটা মসৃণ হবে না; উঁচু-নিচু থাকবেই।
ভোররাতে যখন লিখছিলাম, তখন বারবার মুঠোফোনের গ্যালারি ঘাঁটাঘাঁটি করছিলাম। সৃজনশীল কাজকর্ম করেই যেহেতু কোনো রকমে জীবন অতিবাহিত হচ্ছে, তাই যতটুকুই কাজ করি না কেন, তা যেন দর্শক-পাঠকের গ্রহণযোগ্যতার তালিকায় থাকে—সেদিকে সর্বদা তীক্ষ্ণ নজর রাখতে হয়।
আলোকচিত্রের ব্যাপারে বিশেষ কিছু বলতে চাই না। তবে দর্শক-পাঠকের বোঝার সুবিধার্থে কিছু কথা না বললেও বোধহয় অন্যায় হয়ে যাবে।
যেহেতু নানান মানসিকতার মানুষ নানাভাবে আলোকচিত্রগুলোকে দেখার চেষ্টা করবেন, তাই কারও মধ্যে আনন্দ কাজ করবে, কারও মনে নানাবিধ ভাবনার উদয় হবে, আবার ইতিবাচক কিংবা নেতিবাচক সমালোচনাও সৃষ্টি হবে—এটাই স্বাভাবিক।
তাই যা স্বাভাবিক, সেই বিষয়ে লেখক বা শখের ফটোগ্রাফারের কোনো পরিকল্পিত হাত নেই। চলতি পথে যা তাকে আকর্ষণ করেছে, সেটুকুই তিনি আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
যেহেতু শখের ফটোগ্রাফার, তাই ভুলের পরিমাণ খানিকটা বাড়তি থাকবে। সম্ভব হলে ভুলগুলো ক্ষমা করে, উপভোগ করুন আলোকচিত্র গুলো।
ধন্যবাদ সবাইকে।







The photo turned out beautifully.