Port Lympne সাফারি পার্ক || পর্ব :২

in আমার বাংলা ব্লগ29 days ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।

polish_save.jpeg

হাজির হয়ে গেলাম সাফারি পার্কের দ্বিতীয় পর্ব নিয়ে।গাড়ি ফিক্স করার পর আমরা যথা সময়ে পৌঁছে গেলাম সাফারি পার্কে। এরপর ঢুকে গেলাম টিকেট দেখিয়ে, আর একটু দেরি হলে আমাদের হয়তো সাফারি পার্কে ঢুকা হতো না। যাই হোক যথাসময়েই আমরা পৌঁছে গিয়েছিলাম।পৌঁছানোর পরও মনটা অনেক খারাপ হয়ে গেল কারণ তখন বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টি হলে তো ভালোভাবে ঘুরে দেখতে পারবো না।যদিও আমাদের হাতে দুটি ছাতা ছিল। একটি ছাতা আমার হাতে, আরেকটা বড় মেয়ের হাতে ছিল। আর তার বাবা আর ছোট মেয়ে রেইনকোটের মত অ্যাপ্রোন যার মূল্য ছিল পাঁচ পাউন্ড করে।ভাসুর নিয়ে নিল দুটি ছাতা কারণ অ্যাপ্রোনগুলো শেষ হয়ে গিয়েছিল।আর ছাতার মূল্য ছিল £13 করে।এরপর ছাতা ও অ্যাপ্রোন পড়ে আমরা নেমে গেলাম পার্কের ভেতরে।

IMG_4249.jpeg

গাড়ি পার্কিং এর জায়গা। বিশাল এরিয়া রয়েছে পার্কিংয়ের জন্য।

IMG_4250.jpeg

IMG_4259.jpeg

ধীরে ধীরে টিকেট কাউন্টারে ঢুকলাম টিকেট দেখানোর জন্য।

IMG_4261.jpeg

বাবা ও মেয়ে রেইন কোট পরে রেডি।

IMG_4258.jpeg

কাউন্টার থেকে বের হয়ে দেখুন কত সুন্দর পরিবেশ।

IMG_4260.jpeg

বৃষ্টি এর মধ্যে দেখুন সকলেই প্রস্তুত, সকলেরই মনটা একটু খারাপ ছিল।

IMG_4264.jpeg

IMG_4266.jpeg

IMG_4265.jpeg

বেশ ভালই বৃষ্টি হচ্ছিল যখন আমরা পার্কের ভেতরে প্রবেশ করি।আসলে আমরা আগে থেকেই টিকিট বুকিং করেছিলাম আর তখন জানতাম না ঐদিন বৃষ্টি আসবে, ওয়েদারও চেক করা হয়নি কারণ প্রায় এক মাসের বেশি হয়ে যাচ্ছিল কোন বৃষ্টি ছিল না। যাইহোক বৃষ্টির মাঝেও যতদূর সম্ভব আমরা উপভোগ করেছি।মাঝেমধ্যে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি ছিল তখন বেশ ভালই ছিল।আর গাড়িতে করে যখন তারা ঘুরিয়ে দেখাচ্ছিল তখন অনেক ভালো লেগেছিল।যাইহোক আজ তাহলে এতটুকুই। আগামী পর্বগুলোতে আরও অনেক কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।পরবর্তীতে বাকি পর্বগুলো নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  

Miren esto, los paraguas de £13 bajo la lluvia del Safari me traen la imagen de los chaparrones sobre la Costanera en Asunción, valió la pena seguir explorando a pesar del aguacero. Increíble cómo el brillo de las gotas convierte el estacionamiento en un lago de luz. 🌧️