গার্ডেন এর জন্য প্রস্তুতি

in আমার বাংলা ব্লগ19 hours ago

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


polish_save.jpeg

আপনারা অনেকেই হয়তো জানেন প্রতি বছরই আমার বাগানে কিছু শাকসবজি, ফুল ও ফলমূল মূল শখ করে চাষ করে থাকি। এ বছরও তার ব্যতিক্রম নয়।আর বাংলাদেশ থেকে বেশ কিছু বীজ নিয়ে এসেছিলাম।তবে এ বছর বীজ থেকে চারা রোপন একটু দেরিতে হয়ে গেল।আরও এক মাস আগে করলে ভালো হতো।কিন্তু যেহেতু রোজার মাস ছিল তাই আর এ কাজে হাত দেওয়া হয়নি।আর হাসবেন্ড প্রতিবছরই এই কাজটি করে থাকে।আসলে বাগানে গিয়ে যদি গাছপালা দেখা না যায় তাহলে আর ভালো লাগেনা। তাই প্রতি বছরই আমরা এই কাজটি করার চেষ্টা করে থাকি।আর ফলের গাছগুলো নিয়ে কোন চিন্তার কারণ নেই, কারণ ফলগুলো প্রতিবছর লাগাতে হয় না। যে গাছগুলো আছে তা প্রতিবছরই ফল দেয়।শুধু শাকসবজি আর ফুলের চারা গুলো নতুন করে করতে হয়।ফুলের চারা গুলো দোকান থেকে কিনে আনা হয়। শুধু শাকসবজি গুলোর চারা বাসায় তৈরি করে থাকি।

IMG_2567.jpeg

IMG_2566.jpeg

IMG_2565.jpeg

IMG_2569.jpeg

রোজার পরে প্রায় এক সপ্তাহের বেশি হয়ে গিয়েছে বিচিগুলো মাটিতে বপন করা হয়েছিল।যে সকল বীজ বপন করা হয়েছে তার মধ্যে ছিল বরবটি, সীম, লাউ, মিষ্টি কুমড়া, টমেটো, কাঁচা মরিচ, বোম্বাই মরিচ, ঢেঁড়স সহ আরো বেশ কয়েকটি সবজির বীজ।সবগুলোই বাংলাদেশ থেকে আনা হয়েছিল।

IMG_2570.jpeg

মাশাআল্লাহ একটি পট থেকে চারা উৎপন্ন হওয়া শুরু হয়ে গিয়েছে।এটি বরবটি।প্রতিটি পটের গায়ে লেখা রয়েছে কোনটি কোন চারা, তা না হলে বোঝা যায় না কোনটি কি। চারার উৎপন্ন হওয়ার এই সময়টা দেখতে খুবই ভালো লাগে, মন আনন্দে ভরে ওঠে।যাইহোক প্রতিটি চারা উৎপন্ন হওয়ার পর সেগুলিকে আবার পৃথক পৃথক পটে নিয়ে কিছুটা বড় করে তাদেরকে বাগানে ফাইনাল পটে নেওয়ার সময় আপনাদের সাথে আবার শেয়ার করব।আজ তাহলে এতটুকুই।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.064
BTC 68897.72
ETH 2135.22
USDT 1.00
SBD 0.47