ছুটির দিনে বাচ্চাদের সাথে এয়ার ফ্রাইয়ারে তৈরি চিকেন খাওয়ার অনুভূতি

in আমার বাংলা ব্লগ2 days ago (edited)

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


polish_save.png

নরমালি ছুটির দিন ছাড়া বাচ্চাদের তাদের বাবার সাথে তেমন সময় কাটানো হয় না বললেই চলে।প্রতিদিন তারা খুব অল্প সময়ের জন্য বাবাকে কাছে পায়। প্রতিদিন স্কুলে যাওয়ার সময় একটুখানি দেখতে পায়, আবার স্কুল থেকে আসার পর শুধু লাঞ্চ করার সময় একটু পায়।এরপর আবার লাঞ্চ করার পরপরই বাবাকে যেতে হয় কাজে, আর রাতে যখন আসে তখন তারা ঘুমিয়ে থাকে।তাই যেদিন তাদের বাবার ছুটির দিন থাকে তারা খুব বেশি ইনজয় করে ওই দিন।আর বাবাও চেষ্টা করে তাদেরকে খুশি রাখতে।তাই প্রতি ছুটির দিন তাদের জন্য কিছু না কিছু আয়োজন করে থাকে। যেমন এ সপ্তাহে শপ থেকে একটি তান্দুরি চিকেন এনেছিল।আর চিকেন টি কেটে মসলা দিয়ে একেবারে রেডি ছিল ওভেনে দেয়ার জন্য।নরমালি এদেশে সকলের বাসায় ওভেন থাকে যা কুকারের সাথে এডজাস্ট করা থাকে।তবে এবার আমরা আর ওভেনে চিকেনটি তৈরি করিনি, করেছিলাম এয়ার ফ্রাইয়ারে।

বর্তমানে দেশে বিদেশে সব জায়গাতেই ফ্রাইয়ারের বেশ প্রচলন দেখা যাচ্ছে। তাই আমিও একটি কিনে ফেললাম।আর এটি ব্যবহার করা খুবই সহজ, খুব সহজে ঝটপট তৈরি করা যায়।তেলের কোন ঝামেলা নেই। ঝটপট তেল ছাড়াই যেকোনো ধরনের মাছ, মাংস, চিপস্, বার্গার সহ সবকিছুই ফ্রাই করা যায় এতে।এমন কি খাবারও গরম করা যায়। ওভেনের বিকল্প হিসেবে বেশ ভালোই কাজ করে।

IMG_2867.jpeg

শপ থেকে তারা এভাবে মশলা মাখিয়ে দিয়েছিল।

IMG_2868.jpeg

তার উপরে আমরা আরও বেশ কিছু মসলা অ্যাড করে নিয়েছিলাম, কারণ তাদের মসলা কম মনে হচ্ছিল।

IMG_2871.jpeg

এরপর ফ্রাইয়ারের বক্সে চিকেনটি রাখলাম। আরও সাথে দিলাম কিছু চিকেন বল ও কাবাব।

IMG_2872.jpeg

মাত্র ৩০ মিনিটেই রেডি হয়ে গিয়েছে, এর আগে চিকেন বল ও কাবাব গুলো তুলে নিয়েছিলাম কারণ সেগুলো এর আগেই হয়ে গিয়েছিল।

IMG_2874.jpeg

দেখুন কত সুন্দর ভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে।

IMG_2876.jpeg

IMG_2878.jpeg

আর ওই চিকেনের জন্য নান রুটিও এনেছিল রেস্টুরেন্ট থেকে।

IMG_1873.jpeg

যাইহোক ছুটির দিনে পরিবারের সকলে মিলে বেশ ভালো একটি সময় আমরা উপভোগ করেছিলাম। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 22 hours ago 

বর্তমানে সব জায়গায় এয়ার ফ্রাইয়ারের প্রচলন দেখা যাচ্ছে।আমার কেনা হয়নি।ভাবছি আমিও একটা কিনে ফেলবো। অনেক কাজের এই জিনিসটি।আপনাদের ছুটির দিনের খাবারের আয়োজনটি খুব সহজ করে দিয়েছে এয়ার ফ্রাইয়ার।খুব সুন্দর কেটে গেছে দিনটি আপনার পরিবারের সাথে।ভালো লাগলো অনুভূতি গুলো পড়ে। ধন্যবাদ আপু শেয়ার করে নেয়ার জন্য।