একটি মেহেদি ডিজাইনের আর্ট

in আমার বাংলা ব্লগ18 hours ago
আসসালামুআলাইকুম

সকলে কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

polish_save.jpeg

আজ আপনাদের মাঝে হাজির হয়েছি মেহেদি ডিজাইনের আর্ট নিয়ে।আজকের আর্টটি কিন্তু অনেক সুন্দর হয়েছে।একটু সময় নিয়ে হাতে পড়তে পারলে দেখতে খুবই চমৎকার লাগবে। যাইহোক বোঝার সুবিধার্থে ধাপে ধাপে সম্পন্ন করা হলো আমার এই অংকন প্রক্রিয়াটি।আশা করছি আপনাদের ভালো লাগবে।

চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?

  • একটি সাদা পেপার
  • দু টি পেন্সিল
  • একটি রাবার
  • একটি পেন্সিল কাটার

নিম্নে আর্টের কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ

IMG_3052.jpeg

প্রথমেই ছোট্ট করে একটি বৃত্ত এঁকে তার মাঝখানে গাড়ো করে একটি ডট এঁকে নিয়েছি।

IMG_3053.jpeg

এরপর বৃত্তটিকে কেন্দ্র করে আরো একটি বৃত্ত এঁকে তার চারিপাশে ছোট ছোট পাপড়ির মত এঁকে একটি ফুল বানিয়ে নিয়েছি।

IMG_3054.jpeg

এরপর ফুল থেকে কেন্দ্র করে আরো তিনটি ফুল এবং তার পাশে ভিন্ন আরও একটি ফুল এঁকে নিয়েছি।

IMG_3055.jpeg

এরপর দুই ফুলের মাঝে এভাবে ডিজাইন করে নিয়েছি।

IMG_3056.jpeg

এভাবে চারিপাশে ফুল সহ পাতা এঁকে নিয়েছি।

IMG_3057.jpeg

IMG_3058.jpeg

এরপর উপরের দিকের ফুলকে কেন্দ্র করে এভাবে কয়েকটি ধাপ এঁকে নিয়েছি।

IMG_3059.jpeg

IMG_3060.jpeg

এরপর নিচের দিকে এভাবে কানের ঝুমকার মত দুটি ফুল এঁকে আমার অংকন শেষ করেছি।

IMG_3061.jpeg

ব্যাস হয়ে গেল একটি মেহেদি ডিজাইনের আর্ট।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 4 hours ago 

সত্যি ই আপু আজকের মেহেদি ডিজাইনটি দেখতে দারুন হয়েছে।হাতে পরতে পারলে ভালো ই লাগবে।আপনি ধাপে ধাপে তুলে ধরেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।