পেয়ে গেলাম বাংলাদেশের মত তরতাজা কাঁচা আম
আসসালামুআলাইকুম,
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
বাংলাদেশে এখন কাঁচা আমের সিজন চলছে।আর কাঁচা আমের কথা শুনলেই যেন জিভে জল চলে আসে। বিশেষ করে গরমের সময় কাঁচা আম কাসুন্দি দিয়ে মাখিয়ে খেতে দারুন স্বাদের। হাজব্যান্ড যখন শপে গিয়েছিল শপিং করতে তখন তাকে বলেছিলাম কাঁচা আম আনতে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটিও কাঁচা আম পায়নি, তাই মনে আফসোস ছিল। পরে আবার যখন যায় তখন টাটকা এই কাঁচা আম গুলো পেয়ে গেল। দেখে তো খুবই খুশি। হাজব্যান্ড পছন্দ করে কাঁচা আম দিয়ে টক রান্না করলে। অবশ্য তারা মাছ দিয়ে টক রান্না পছন্দ করে, আমার বেশি ভালো লাগে না।আমার কাঁচা আমের চাটনি বেশি ভালো লাগে। এছাড়া ইচ্ছে ছিল কাঁচা আম দিয়ে আচার বানাতে। তবে আমের সংখ্যা কম হওয়ায় এখন আর বানাইনি, পরবর্তীতে ট্রাই করবো বানাতে।
এ দেশে কিন্তু ১২ মাসই আম পাওয়া যায়, তবে সেটা পাকা আম। আর বাংলাদেশের মতো কাঁচা আম সবসময় পাওয়া যায় না। শুধু এই সিজনেই পাওয়া যায়।এখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকমের আম আসে। সেগুলোও কিন্তু খেতে খুবই টেস্টি হয়, আর সেগুলো পাঁকা থাকে।তবে কিছু কাঁচা আম পাওয়া গেলেও সেগুলো কিন্তু টক থাকে না।বাংলাদেশি কাঁচা আমের মতো অতটা টেস্ট হয় না।যাইহোক বাজার থেকে যে আমগুলো আনা হয়েছিল সেগুলো কিন্তু খুবই টক ছিল।আর সাথে সাথেই কাসুন্দি ধনেপাতা ও কাঁচা মরিচ দিয়ে বানিয়ে ফেললাম আমার অতি পছন্দের কাঁচা আমের চাটনি।
এক নজরে আমার পছন্দের আমি চাটনির ধাপগুলো দেয়া হল:
পরিবেশনের জন্য রেডি।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR








আপু আপনার কাঁচা আম মাখানো দেখে আমার তো জিভে জল চলে এলো।আমিও ভীষণ পছন্দ করি কাঁচা আম মাখানো খেতে।আর এই প্রচন্ড গরমে এমন ঝাল ঝাল টক টক আম খেতে দারুন লাগে।ভাইয়ার পছন্দের আমের টক মাছ দিয়ে তৈরি করে দিবেন আশাকরি।